- প্রথম পাতা
- অপরাধ
- অর্থনীতি
- আইন আদালত
- আন্তর্জাতিক
- আবহাওয়া
- ইসলামী বই
- উলামায়ে দেওবন্দ
- এক্সক্লুসিভ
- কৃষি
- খেলাধুলা
- জাতীয়
- জেলা সংবাদ
- ঈশ্বরদী
- কক্সবাজার
- কিশোরগঞ্জ
- কুড়িগ্রাম
- কুমিল্লা
- কুষ্টিয়া
- খাগড়াছড়ি
- খুলনা
- গাইবান্ধা
- গাজীপুর
- গোপালগঞ্জ
- চট্টগ্রাম
- চাঁদপুর
- চাঁপাইনবাবগঞ্জ
- চুয়াডাঙ্গা
- জয়পুরহাট
- জামালপুর
- ঝালকাঠি
- ঝিনাইদহ
- টাঙ্গাইল
- ঠাকুরগাঁও
- ঢাকা
- দিনাজপুর
- নওগাঁ
- নড়াইল
- নরসিংদী
- নাটোর
- নারায়ণগঞ্জ
- নীলফামারী
- নেত্রকোনা
- নোয়াখালী
- পঞ্চগড়
- পটুয়াখালী
- পাবনা
- পিরোজপুর
- ফরিদপুর
- ফেনী
- বগুড়া
- বরগুনা
- বরিশাল
- বাগেরহাট
- বান্দরবান
- ব্রাহ্মণবাড়িয়া
- ভোলা
- ময়মনসিংহ
- মাগুরা
- মাদারীপুর
- মানিকগঞ্জ
- মুন্সীগঞ্জ
- মেহেরপুর
- মৌলভীবাজার
- যশোর
- রংপুর
- রাঙ্গামাটি
- রাজবাড়ী
- রাজশাহী
- লক্ষ্মীপুর
- লালমনিরহাট
- শরীয়তপুর
- শেরপুর
- সাতক্ষীরা
- সাতক্ষীরা
- সিরাজগঞ্জ
- সিলেট
- সুনামগঞ্জ
- হবিগঞ্জ
- তথ্যপ্রযুক্তি
- ধর্ম
- নির্বাচন
- প্রবাস
- বাংলাদেশ
- বিনোদন
- ব্যবসা-বানিজ্য
- রাজনীতি
আরব আমিরাতকে উড়িয়ে শেষ চারে পাকিস্তান
- আপডেটেড: বৃহস্পতিবার ১৮ Sep ২০২৫
- / পঠিত : ৯২ বার

ব্যাট হাতে ঝোড়ো ইনিংসের পর বল হাতেও আলো ছড়ালেন শাহিন শাহ আফ্রিদি। তার অলরাউন্ড নৈপুণ্যে সংযুক্ত আরব আমিরাতকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছে পাকিস্তান। এই জয়ের মাধ্যমে গ্রুপ ‘এ’ থেকে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে পরের পর্বে জায়গা করে নিলো তারা।

দুবাইয়ের ঘাসের উইকেটে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে পাকিস্তান। দলীয় মাত্র ৯ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। ওপেনার সাইম আইয়ুব টানা তৃতীয় ম্যাচে শূন্য রানে আউট হন এবং শাহেবজাদা ফারহানও বেশিক্ষণ টিকতে পারেননি। এরপর ফখর জামান ও সালমান আগা তৃতীয় উইকেটে ৬১ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন। ফখর ৩৫ বলে হাফসেঞ্চুরি তুলে নিলেও বেশিক্ষণ টিকতে পারেননি।
পাকিস্তানের মিডল অর্ডার ধসিয়ে দেওয়ার মূল কাজটি করেন সংযুক্ত আরব আমিরাতের পেসার জুনাইদ সিদ্দিক এবং বাঁহাতি স্পিনার সিমরনজিৎ সিং। জুনাইদ ১৮ রানে ৪টি এবং সিমরনজিৎ ৩টি উইকেট শিকার করে পাকিস্তানকে অল্প রানে আটকে দেওয়ার সম্ভাবনা তৈরি করেন। তবে শেষদিকে শাহিন শাহ আফ্রিদির ১৪ বলে ২৯ রানের ক্যামিও ইনিংসে ভর করে পাকিস্তান ৯ উইকেটে ১৪৬ রানের লড়াকু পুঁজি পায়।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের বোলারদের সামনে কঠিন পরীক্ষায় পড়ে সংযুক্ত আরব আমিরাত। পাওয়ার প্লেতে ৩৭ রানে ৩ উইকেট হারালেও রাহুল চোপরা ও ধ্রুব পরাশার চতুর্থ উইকেটে ৪৮ রানের জুটি গড়ে দলকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। তবে দলীয় ৮৫ রানে এই জুটি ভাঙার পরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ। মাত্র ২০ রানের ব্যবধানে শেষ ৭ উইকেট হারায় তারা।
শেষ পর্যন্ত ১৭.৪ ওভারে ১০৫ রানেই গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। পাকিস্তানের হয়ে লেগ স্পিনার আবরার আহমেদ ১৩ রানে দুটি, শাহিন আফ্রিদি ১৬ রানে দুটি এবং হারিস রউফ ১৯ রানে দুটি উইকেট নেন। ব্যাট ও বল হাতে দারুণ পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কার জেতেন শাহিন আফ্রিদি।
উল্লেখ্য, এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একটি ভিন্ন ইস্যু নিয়ে মাঠের বাইরে উত্তেজনা ছড়ায়। ভারতের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন না করার ঘটনায় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের অপসারণের দাবি তুলেছিল পাকিস্তান। এ নিয়ে সৃষ্ট নাটকীয়তার কারণে ম্যাচটি নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর শুরু হয়েছিল।

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন


















