- প্রথম পাতা
- অপরাধ
- অর্থনীতি
- আইন আদালত
- আন্তর্জাতিক
- আবহাওয়া
- ইসলামী বই
- উলামায়ে দেওবন্দ
- এক্সক্লুসিভ
- কৃষি
- খেলাধুলা
- জাতীয়
- জেলা সংবাদ
- ঈশ্বরদী
- কক্সবাজার
- কিশোরগঞ্জ
- কুড়িগ্রাম
- কুমিল্লা
- কুষ্টিয়া
- খাগড়াছড়ি
- খুলনা
- গাইবান্ধা
- গাজীপুর
- গোপালগঞ্জ
- চট্টগ্রাম
- চাঁদপুর
- চাঁপাইনবাবগঞ্জ
- চুয়াডাঙ্গা
- জয়পুরহাট
- জামালপুর
- ঝালকাঠি
- ঝিনাইদহ
- টাঙ্গাইল
- ঠাকুরগাঁও
- ঢাকা
- দিনাজপুর
- নওগাঁ
- নড়াইল
- নরসিংদী
- নাটোর
- নারায়ণগঞ্জ
- নীলফামারী
- নেত্রকোনা
- নোয়াখালী
- পঞ্চগড়
- পটুয়াখালী
- পাবনা
- পিরোজপুর
- ফরিদপুর
- ফেনী
- বগুড়া
- বরগুনা
- বরিশাল
- বাগেরহাট
- বান্দরবান
- ব্রাহ্মণবাড়িয়া
- ভোলা
- ময়মনসিংহ
- মাগুরা
- মাদারীপুর
- মানিকগঞ্জ
- মুন্সীগঞ্জ
- মেহেরপুর
- মৌলভীবাজার
- যশোর
- রংপুর
- রাঙ্গামাটি
- রাজবাড়ী
- রাজশাহী
- লক্ষ্মীপুর
- লালমনিরহাট
- শরীয়তপুর
- শেরপুর
- সাতক্ষীরা
- সাতক্ষীরা
- সিরাজগঞ্জ
- সিলেট
- সুনামগঞ্জ
- হবিগঞ্জ
- তথ্যপ্রযুক্তি
- ধর্ম
- নির্বাচন
- প্রবাস
- বাংলাদেশ
- বিনোদন
- ব্যবসা-বানিজ্য
- রাজনীতি
ভারত থেকে পাইপলাইনে আসছে আরও ৭ হাজার টন ডিজেল
- আপডেটেড: রবিবার ২৯ Mar ২০২৬
- / পঠিত : ১৪ বার

দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে শনিবার (২৮ মার্চ) থেকে প্রায় ৭ হাজার মেট্রিক টন ডিজেলের একটি নতুন চালান বাংলাদেশে প্রবেশ শুরু করেছে।
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের অপারেশন বিভাগের ব্যবস্থাপক কাজী মো. রবিউল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, এই চালানটি ধাপে ধাপে সরবরাহ সম্পন্ন হবে এবং আগামী ৩১ মার্চের মধ্যে পুরো তেল দেশে পৌঁছে যাবে।
এর আগে শুক্রবার একই পাইপলাইনের মাধ্যমে প্রায় ৫ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পৌঁছায়। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সেদিন ছুটির দিন হলেও ডিপো খোলা রাখা হয়।
সূত্র জানায়, ভারতের আসামের নুমালিগড় শোধনাগার থেকে গত ২৪ মার্চ পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ শুরু হয়। প্রায় ৬০ ঘণ্টা পর তা পার্বতীপুরের রিসিভিং টার্মিনালে পৌঁছে। সাধারণত এ ধরনের চালান দেশে পৌঁছাতে ৪৮ থেকে ৭২ ঘণ্টা সময় লাগে।
চলতি বছরে এ পর্যন্ত তিন দফায় মোট ১৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে পাইপলাইনের মাধ্যমে।
উত্তরাঞ্চলের জেলাগুলোতে সারা বছর নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন প্রকল্প চালু করা হয়। ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর এ প্রকল্পের চুক্তি স্বাক্ষরের মাধ্যমে পাইপলাইন স্থাপনের কাজ শুরু হয় এবং ২০২৩ সালের ১৮ মার্চ আনুষ্ঠানিকভাবে এর মাধ্যমে জ্বালানি আমদানি শুরু হয়।
দুই দেশের চুক্তি অনুযায়ী, আগামী ১৫ বছর ভারত থেকে নিয়মিত ডিজেল আমদানি করা হবে। প্রাথমিকভাবে বছরে ২ থেকে ৩ লাখ টন জ্বালানি আনার পরিকল্পনা থাকলেও চাহিদা অনুযায়ী তা বাড়ানো সম্ভব।
এ পাইপলাইনের মাধ্যমে বছরে সর্বোচ্চ ১০ লাখ মেট্রিক টন পর্যন্ত তেল আমদানির সক্ষমতা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে করে উত্তরাঞ্চলে জ্বালানি সরবরাহে সময় কমে এসেছে যেখানে আগে রেলপথে তেল পরিবহনে ৬ থেকে ৭ দিন সময় লাগত, এখন তা অনেক কম সময়ে সম্ভব হচ্ছে।

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন




















