- প্রথম পাতা
- অপরাধ
- অর্থনীতি
- আইন আদালত
- আন্তর্জাতিক
- আবহাওয়া
- ইসলামী বই
- উলামায়ে দেওবন্দ
- এক্সক্লুসিভ
- কৃষি
- খেলাধুলা
- জাতীয়
- জেলা সংবাদ
- ঈশ্বরদী
- কক্সবাজার
- কিশোরগঞ্জ
- কুড়িগ্রাম
- কুমিল্লা
- কুষ্টিয়া
- খাগড়াছড়ি
- খুলনা
- গাইবান্ধা
- গাজীপুর
- গোপালগঞ্জ
- চট্টগ্রাম
- চাঁদপুর
- চাঁপাইনবাবগঞ্জ
- চুয়াডাঙ্গা
- জয়পুরহাট
- জামালপুর
- ঝালকাঠি
- ঝিনাইদহ
- টাঙ্গাইল
- ঠাকুরগাঁও
- ঢাকা
- দিনাজপুর
- নওগাঁ
- নড়াইল
- নরসিংদী
- নাটোর
- নারায়ণগঞ্জ
- নীলফামারী
- নেত্রকোনা
- নোয়াখালী
- পঞ্চগড়
- পটুয়াখালী
- পাবনা
- পিরোজপুর
- ফরিদপুর
- ফেনী
- বগুড়া
- বরগুনা
- বরিশাল
- বাগেরহাট
- বান্দরবান
- ব্রাহ্মণবাড়িয়া
- ভোলা
- ময়মনসিংহ
- মাগুরা
- মাদারীপুর
- মানিকগঞ্জ
- মুন্সীগঞ্জ
- মেহেরপুর
- মৌলভীবাজার
- যশোর
- রংপুর
- রাঙ্গামাটি
- রাজবাড়ী
- রাজশাহী
- লক্ষ্মীপুর
- লালমনিরহাট
- শরীয়তপুর
- শেরপুর
- সাতক্ষীরা
- সাতক্ষীরা
- সিরাজগঞ্জ
- সিলেট
- সুনামগঞ্জ
- হবিগঞ্জ
- তথ্যপ্রযুক্তি
- ধর্ম
- নির্বাচন
- প্রবাস
- বাংলাদেশ
- বিনোদন
- ব্যবসা-বানিজ্য
- রাজনীতি
ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে বাংলাদেশ
- আপডেটেড: শুক্রবার ০৩ জুলাই ২০২৬
- / পঠিত : ৩ বার

বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থান আরও সহজ, আধুনিক ও সেবাবান্ধব করতে নতুন ভিসানীতি প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। ২০০৬ সালে প্রণীত বিদ্যমান ভিসানীতি সংশোধন করে ‘ভিসানীতি-২০২৬’ প্রণয়নের লক্ষ্যে একটি খসড়া প্রস্তুত করা হয়েছে।সেই খসড়া পর্যালোচনা ও পরিমার্জনের জন্য অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বিষয়টি নিশ্চিত করেন। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও এ-সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, নতুন ভিসানীতির মাধ্যমে বিদেশিদের বাংলাদেশে প্রবেশ ও প্রস্থান প্রক্রিয়া আরও সহজ ও সুশৃঙ্খল করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, আন্তর্জাতিক ব্যবসা সম্প্রসারণ, দক্ষ জনশক্তি আকর্ষণ এবং পর্যটন ও আতিথেয়তা খাতের বিকাশেও নতুন নীতিমালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এ ছাড়া প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তরকে উৎসাহিত করা, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা, আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা এবং পারস্পরিকতার ভিত্তিতে আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থাপনা আরও কার্যকর করাও নতুন নীতির অন্যতম লক্ষ্য।
ভিসানীতি-২০২৬-এর খসড়া চূড়ান্ত করতে গঠিত মন্ত্রিসভা কমিটির নেতৃত্ব দেবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। কমিটির কার্যক্রমে সাচিবিক সহায়তা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।সরকারের মতে, নতুন ভিসানীতি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে একটি আধুনিক, স্বচ্ছ ও সেবামুখী অভিবাসন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে, যা আন্তর্জাতিক বিনিয়োগ, বাণিজ্য, পর্যটন এবং বৈশ্বিক যোগাযোগ সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে।

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন



















