আজঃ বুধবার ০৪-০২-২০২৬ ইং || খ্রিষ্টাব্দ

মণিরামপুরে বিএনপি জোটের সবুজ সংকেত পেলেন রশিদ বিন ওয়াক্কাস

  • আপডেটেড: মঙ্গলবার ২১ Oct ২০২৫
  • / পঠিত : ১৫০ বার

মণিরামপুরে বিএনপি জোটের সবুজ সংকেত পেলেন রশিদ বিন ওয়াক্কাস

রাজগঞ্জের ঝাপা এলাকায় রশিদ বিন ওয়াক্কাস এর গণসংযোগে অনুষ্ঠিত 


আজ রাজগঞ্জের ঝাপা এলাকায় যশোর-৫ (মনিরামপুর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী রশিদ বিন ওয়াক্কাস এর নেতৃত্বে এক প্রাণবন্ত গণসংযোগ অনুষ্ঠিত হয়।

দিনভর চলা এই কর্মসূচিতে স্থানীয় জনতা, তরুণ ভোটার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যাপক উৎসাহে অংশ নেন।

তিনি সাধারণ মানুষের খোঁজ-খবর নেন, তাদের সমস্যার কথা শোনেন এবং উন্নত, ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।


এ সময় এলাকার প্রবীণ ও তরুণদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। স্থানীয় নেতৃবৃন্দ রশিদ বিন ওয়াক্কাস কে সম্ভাবনাময় ও পরিচ্ছন্ন নেতৃত্ব হিসেবে অভিহিত করে তাঁর পক্ষে কাজ করার অঙ্গীকার করেন।


গণসংযোগ চলাকালে সাংবাদিকরা বিএনপি নেতৃত্বাধীন ১২ দলীয় জোটের পক্ষ থেকে সবুজ সংকেত পাওয়ার বিষয়ে প্রশ্ন করলে,

রশিদ বিন ওয়াক্কাস

 বলেন —


আলহামদুলিল্লাহ, জনগণই আমার মূল ভিত্তি। জোটের সবুজ সংকেতের মাধ্যমে সংগঠিত রাজনীতির একটি নতুন অধ্যায় শুরু হয়েছে। আমরা জনগণের দোয়া ও সমর্থন নিয়ে ইনশাআল্লাহ পরিবর্তনের রাজনীতি প্রতিষ্ঠা করবো।


তিনি আরও বলেন —

মনিরামপুরবাসী পরিবর্তন চায়, ন্যায়ের নেতৃত্ব চায়। আমি সেই পরিবর্তনেরই দূত হয়ে মাঠে নেমেছি। জনগণের পাশে ছিলাম, আছি, ইনশাআল্লাহ থাকব।


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba