- প্রথম পাতা
- অপরাধ
- অর্থনীতি
- আইন আদালত
- আন্তর্জাতিক
- আবহাওয়া
- ইসলামী বই
- উলামায়ে দেওবন্দ
- এক্সক্লুসিভ
- কৃষি
- খেলাধুলা
- জাতীয়
- জেলা সংবাদ
- ঈশ্বরদী
- কক্সবাজার
- কিশোরগঞ্জ
- কুড়িগ্রাম
- কুমিল্লা
- কুষ্টিয়া
- খাগড়াছড়ি
- খুলনা
- গাইবান্ধা
- গাজীপুর
- গোপালগঞ্জ
- চট্টগ্রাম
- চাঁদপুর
- চাঁপাইনবাবগঞ্জ
- চুয়াডাঙ্গা
- জয়পুরহাট
- জামালপুর
- ঝালকাঠি
- ঝিনাইদহ
- টাঙ্গাইল
- ঠাকুরগাঁও
- ঢাকা
- দিনাজপুর
- নওগাঁ
- নড়াইল
- নরসিংদী
- নাটোর
- নারায়ণগঞ্জ
- নীলফামারী
- নেত্রকোনা
- নোয়াখালী
- পঞ্চগড়
- পটুয়াখালী
- পাবনা
- পিরোজপুর
- ফরিদপুর
- ফেনী
- বগুড়া
- বরগুনা
- বরিশাল
- বাগেরহাট
- বান্দরবান
- ব্রাহ্মণবাড়িয়া
- ভোলা
- ময়মনসিংহ
- মাগুরা
- মাদারীপুর
- মানিকগঞ্জ
- মুন্সীগঞ্জ
- মেহেরপুর
- মৌলভীবাজার
- যশোর
- রংপুর
- রাঙ্গামাটি
- রাজবাড়ী
- রাজশাহী
- লক্ষ্মীপুর
- লালমনিরহাট
- শরীয়তপুর
- শেরপুর
- সাতক্ষীরা
- সাতক্ষীরা
- সিরাজগঞ্জ
- সিলেট
- সুনামগঞ্জ
- হবিগঞ্জ
- তথ্যপ্রযুক্তি
- ধর্ম
- নির্বাচন
- প্রবাস
- বাংলাদেশ
- বিনোদন
- ব্যবসা-বানিজ্য
- রাজনীতি
যশোর-৫ আসনে মাওলানা রশীদ বিন ওয়াক্কাসের ছাড় পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল
- আপডেটেড: মঙ্গলবার ০৪ Nov ২০২৫
- / পঠিত : ৮০ বার

||বিশেষ প্রতিনিধি||
বিএনপি তাদের জোটসঙ্গীদের জন্য এবার বেশ কিছু আসনে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দলটি প্রাথমিকভাবে ২৩৭টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। বাকি ৬৩টি আসন ফাঁকা রয়েছে। এর মধ্যে একটি বড় অংশ শরিকদের ছাড়বে দলটি।
এবার ইসলামি দলগুলোর মধ্যে এখন পর্যন্ত প্রকাশ্য ঘোষণা দিয়ে বিএনপির সঙ্গে রয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম। দলটির বিভাজিত দুটি অংশই এখন বিএনপি বলয়ে। দুই অংশকেই কয়েকটি আসনে বিএনপি ছাড় দেবে বলে জানা গেছে।
জমিয়ত নেতাদের মধ্যে বিএনপির কাছ থেকে ছাড় পাওয়ার ক্ষেত্রে অনেকটা এগিয়ে আছেন মাওলানা রশীদ বিন ওয়াক্কাস। যশোর-৫ (মনিরামপুর) আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই আসনে বিএনপি কোনো প্রার্থী দেয়নি। ধারণা করা হচ্ছে, বিএনপি মাওলানা রশীদ বিন ওয়াক্কাসকে এই আসনে প্রার্থী করবে। জমিয়তের এই অংশের যেহেতু নিবন্ধন নেই এজন্য শেষ পর্যন্ত তিনি ধানের শীষ প্রতীক নিয়েই নির্বাচন করতে পারেন।
মাওলানা রশীদ বিন ওয়াক্কাস হলেন ঐক্যবদ্ধ জমিয়তের দীর্ঘদিনের মহাসচিব এবং একাংশের সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের ছেলে। মুফতি ওয়াক্কাস এই আসনের একাধিকবারের সংসদ সদস্য। সাবেক প্রতিমন্ত্রী এবং হুইপ। বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের এমপি ছিলেন তিনি। সবশেষ ২০১৮ সালেও তিনি এই আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
যশোরের এই আসনটি হিন্দু অধ্যুষিত। এর মধ্যেও মুফতি ওয়াক্কাস একাধিকবার এই আসন থেকে বিজয়ী হয়েছেন। কথিত আছে, এখানকার হিন্দুরাও একজন মাওলানাকে তাদের জন্য নিরাপদ মনে করে ভোট দিতেন। বিএনপির শক্তিশালী কোনো প্রার্থী না থাকায় এই আসনটি জোটসঙ্গীকে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। শেষ পর্যন্ত বিএনপির ছাড় পেলে এই আসনে মাওলানা রশীদ বিন ওয়াক্কাসের সম্ভাবনা অনেকটা উজ্জ্বল বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন



















