- প্রথম পাতা
- অপরাধ
- অর্থনীতি
- আইন আদালত
- আন্তর্জাতিক
- আবহাওয়া
- ইসলামী বই
- উলামায়ে দেওবন্দ
- এক্সক্লুসিভ
- কৃষি
- খেলাধুলা
- জাতীয়
- জেলা সংবাদ
- ঈশ্বরদী
- কক্সবাজার
- কিশোরগঞ্জ
- কুড়িগ্রাম
- কুমিল্লা
- কুষ্টিয়া
- খাগড়াছড়ি
- খুলনা
- গাইবান্ধা
- গাজীপুর
- গোপালগঞ্জ
- চট্টগ্রাম
- চাঁদপুর
- চাঁপাইনবাবগঞ্জ
- চুয়াডাঙ্গা
- জয়পুরহাট
- জামালপুর
- ঝালকাঠি
- ঝিনাইদহ
- টাঙ্গাইল
- ঠাকুরগাঁও
- ঢাকা
- দিনাজপুর
- নওগাঁ
- নড়াইল
- নরসিংদী
- নাটোর
- নারায়ণগঞ্জ
- নীলফামারী
- নেত্রকোনা
- নোয়াখালী
- পঞ্চগড়
- পটুয়াখালী
- পাবনা
- পিরোজপুর
- ফরিদপুর
- ফেনী
- বগুড়া
- বরগুনা
- বরিশাল
- বাগেরহাট
- বান্দরবান
- ব্রাহ্মণবাড়িয়া
- ভোলা
- ময়মনসিংহ
- মাগুরা
- মাদারীপুর
- মানিকগঞ্জ
- মুন্সীগঞ্জ
- মেহেরপুর
- মৌলভীবাজার
- যশোর
- রংপুর
- রাঙ্গামাটি
- রাজবাড়ী
- রাজশাহী
- লক্ষ্মীপুর
- লালমনিরহাট
- শরীয়তপুর
- শেরপুর
- সাতক্ষীরা
- সাতক্ষীরা
- সিরাজগঞ্জ
- সিলেট
- সুনামগঞ্জ
- হবিগঞ্জ
- তথ্যপ্রযুক্তি
- ধর্ম
- নির্বাচন
- প্রবাস
- বাংলাদেশ
- বিনোদন
- ব্যবসা-বানিজ্য
- রাজনীতি
যশোর-৫ ও ৬ আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা
- আপডেটেড: শনিবার ০৩ Jan ২০২৬
- / পঠিত : ৪৭ বার

যশোর, ৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের তৃতীয় দিনে যশোর-৫ ও যশোর-৬ আসনে ছয় জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
অবৈধ ঘোষিত প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন ও স্বতন্ত্র পদপ্রার্থী রয়েছেন।
আজ শনিবার সকাল ১০টায় যশোর জেলা প্রশাসকের সভা কক্ষে শুরু হয় যাচাই-বাছাই।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আশেক হাসান জানান, যশোর-৫ আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৮ জন। এর মধ্যে যাচাই-বাছাইকালে বিভিন্ন ত্রুটি পাওয়ায় ৪ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।
এ আসনে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামানের সমর্থক তালিকায় প্রয়োজনীয় এক শতাংশ সমর্থক না থাকায়, জাতীয় পার্টির প্রার্থী এম এম হালিমের মনোনয়নপত্রে সাক্ষীর এভিডেভিটে স্বাক্ষর না থাকায়, স্বতন্ত্র প্রার্থী এবিএম গোলাম মোস্তফার সমর্থক তালিকায় ত্রুটি ও হলকনামায় স্বাক্ষর না থাকায় এবং অপর স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলামের অঙ্গিকারনামার স্ট্যাম্প না থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়।
যশোর-৫ আসনে বৈধ প্রার্থীরা হলেন বিএনপি মনোনীত রশীদ আহমাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জয়নাল আবেদীন, জামায়াতে ইসলামীর গাজী এনামুল হক ও স্বতন্ত্র শহীদ মো. ইকবাল হোসেন (বিএনপি নেতা)।
যশোর-৬ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৫ জন প্রার্থী। এর মধ্যে ২ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শহিদুল ইসলাম একটি ব্যাংকের ঋণ খেলাপির জামিনদার হওয়ায় ও জাতীয় পার্টির জিএম হাসানের দলীয় মনোনয়নপত্র না থাকায় অবৈধ ঘোষণা করা হয়।
এ আসনে বৈধ প্রার্থীরা হলেন বিএনপির মো. আবুল হোসেন আজাদ, জামায়াতে ইসলামীর মো. মোক্তার আলী, এবি পার্টির মো. মাহমুদ হাসান।

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন



















