- প্রথম পাতা
- অপরাধ
- অর্থনীতি
- আইন আদালত
- আন্তর্জাতিক
- আবহাওয়া
- ইসলামী বই
- উলামায়ে দেওবন্দ
- এক্সক্লুসিভ
- কৃষি
- খেলাধুলা
- জাতীয়
- জেলা সংবাদ
- ঈশ্বরদী
- কক্সবাজার
- কিশোরগঞ্জ
- কুড়িগ্রাম
- কুমিল্লা
- কুষ্টিয়া
- খাগড়াছড়ি
- খুলনা
- গাইবান্ধা
- গাজীপুর
- গোপালগঞ্জ
- চট্টগ্রাম
- চাঁদপুর
- চাঁপাইনবাবগঞ্জ
- চুয়াডাঙ্গা
- জয়পুরহাট
- জামালপুর
- ঝালকাঠি
- ঝিনাইদহ
- টাঙ্গাইল
- ঠাকুরগাঁও
- ঢাকা
- দিনাজপুর
- নওগাঁ
- নড়াইল
- নরসিংদী
- নাটোর
- নারায়ণগঞ্জ
- নীলফামারী
- নেত্রকোনা
- নোয়াখালী
- পঞ্চগড়
- পটুয়াখালী
- পাবনা
- পিরোজপুর
- ফরিদপুর
- ফেনী
- বগুড়া
- বরগুনা
- বরিশাল
- বাগেরহাট
- বান্দরবান
- ব্রাহ্মণবাড়িয়া
- ভোলা
- ময়মনসিংহ
- মাগুরা
- মাদারীপুর
- মানিকগঞ্জ
- মুন্সীগঞ্জ
- মেহেরপুর
- মৌলভীবাজার
- যশোর
- রংপুর
- রাঙ্গামাটি
- রাজবাড়ী
- রাজশাহী
- লক্ষ্মীপুর
- লালমনিরহাট
- শরীয়তপুর
- শেরপুর
- সাতক্ষীরা
- সাতক্ষীরা
- সিরাজগঞ্জ
- সিলেট
- সুনামগঞ্জ
- হবিগঞ্জ
- তথ্যপ্রযুক্তি
- ধর্ম
- নির্বাচন
- প্রবাস
- বাংলাদেশ
- বিনোদন
- ব্যবসা-বানিজ্য
- রাজনীতি
নির্বাচনের দুই প্রস্তুতি: ইসির পর্যবেক্ষক চূড়ান্ত, সরকারের সতর্কতা
- আপডেটেড: শুক্রবার ০৭ Nov ২০২৫
- / পঠিত : ১১৮ বার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একদিকে নির্বাচন কমিশন পর্যবেক্ষক সংস্থা চূড়ান্ত করেছে, অন্যদিকে সরকার নির্বাচন বানচালের যেকোনো ষড়যন্ত্র মোকাবিলার প্রস্তুতির কথা জানিয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ৬৬টি দেশীয় সংস্থাকে পর্যবেক্ষক হিসেবে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে। একই দিনে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ জানিয়েছেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র মোকাবিলায় সরকার সব ধরনের প্রস্তুতি নিচ্ছে।
রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে ফয়েজ আহম্মদ এ কথা জানান। আন্তর্জাতিক সংস্থা আইআরআই-এর নির্বাচনে সহিংসতা সংক্রান্ত আশঙ্কার বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে নির্বাচন বানচালের চেষ্টার বিষয়ে সতর্ক করে আসছেন।
তিনি আরও জানান, সরকার আইআরআই-এর প্রতিবেদনের বিষয়ে অবগত এবং যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় সক্রিয়ভাবে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে।
এদিকে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, বিভিন্ন দাবি-আপত্তি নিষ্পত্তির পর ৬৬টি দেশীয় পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে গত ২৮ সেপ্টেম্বর ৭৩টি সংস্থার একটি প্রাথমিক তালিকা প্রকাশ করে ইসি এবং ২০ অক্টোবরের মধ্যে এ বিষয়ে আপত্তি জানানোর সুযোগ দেওয়া হয়েছিল। ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’ অনুসারে দ্বাদশ সংসদ নির্বাচনের আগে নিবন্ধিত ৯৬টি সংস্থার নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাওয়ায় নতুন করে আবেদন আহ্বান করা হয়।
উল্লেখ্য, ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনের আগে দেশে পর্যবেক্ষক নিবন্ধন প্রথা চালু হয়। সে সময় ১৩৮টি সংস্থা নিবন্ধন পায় এবং প্রায় এক লাখ ৫৯ হাজার পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করেন। এরপর ২০১৪ সালের দশম নির্বাচনে ৩৫টি সংস্থার আট হাজার ৮৭৪ জন, ২০১৮ সালের একাদশ নির্বাচনে ৮১টি সংস্থার ২৫ হাজার ৯০০ জন এবং সর্বশেষ ২০২৪ সালের দ্বাদশ নির্বাচনে প্রায় ৮০টি সংস্থার ২০ হাজার ২৫৬ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করেছিলেন।

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন



















