আজঃ বুধবার ০৪-০২-২০২৬ ইং || খ্রিষ্টাব্দ

মনিরামপুরে মারকাযুন নুসরাহ সোসাইটির শীতবস্ত্র বিতরণ

  • আপডেটেড: বুধবার ২৬ Nov ২০২৫
  • / পঠিত : ১৫৯ বার

মনিরামপুরে মারকাযুন নুসরাহ সোসাইটির শীতবস্ত্র বিতরণ

হাসান আল মামুন

মনিরামপুর (যশোর): তীব্র শীতের মধ্যে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে  মারকাজুন নুসরাহ সোসাইটি বাংলাদেশ। সংস্থার উদ্যোগে মনিরামপুর থানায় ৪০০০ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার  (২৫ নভেম্বর) সকালে মোট ৯০০ জন দুস্থ ব্যক্তিকে উন্নতমানের জ্যাকেট বিতরণ করা হয়েছে।


দিনের প্রথম ধাপে, সকাল ১০টায় চিনাটোলা কলেজ মাঠে ৪৫০ জন এবং দ্বিতীয় ধাপে, বিকাল ৩টায় হোগলাডাঙ্গা হাইস্কুল মাঠে ৪৫০ জন অসহায় মানুষকে শীতবস্ত্র দেওয়া হয়। মারকাজুন নুসরাহ সোসাইটি বাংলাদেশ যশোর জেলা স্বেচ্ছাসেবক সমন্বয়কারী নাসিম খান -এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তের যুগ্ন মহাসচিব মাওলানা রশীদ বিন ওয়াক্কাস।


তিনি বলেন, "সেবা ছিল মুসলমানদের নবীর আদর্শ। দুঃখজনক হলেও সত্য, এই সেবা আজ ইহুদি-নাসারারাও করছে। এমন সময়ে মারকাজুন নুসরাহ এই সেবামূলক কর্ম করায় আমি আন্তরিক ধন্যবাদ জানাই।" তিনি আগামী নির্বাচনে সৎ, যোগ্য ও খোদাভীরু লোকদের বিজয়ের জন্য প্রার্থনা করেন।


এছাড়াও গত শনিবার মণিরামপুর ফাযিল মাদরাসা ও খানপুর ডিগ্রী কলেজ মাঠে ১২০০ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মারকাজুন নুসরাহ সোসাইটি বাংলাদেশ- পরিচালনা মন্ডলীর সদস্য মাওলানা আশরাফ ইয়াছিন 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  মুফতি কামরুজ্জামান কাসেমি,কে এম এস জামান, কার্তিক বখশি, স্বপন পাড়ে, জসিমউদদীন। 

এসময় আরও উপস্থিত ছিলেন মারুফ, মাহমুদ হাসান, স্বপন মল্লিক, কৃপাচার্য বৈরাগী, স্বরজ রায় প্রমুখ।


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba