আজঃ বুধবার ০৪-০২-২০২৬ ইং || খ্রিষ্টাব্দ

মণিরামপুরে গফফারের মৃত্যু বার্ষিকীতে যুবদলের আর্থিক সহায়তা

  • আপডেটেড: সোমবার ০১ Dec ২০২৫
  • / পঠিত : ৬৮ বার

মণিরামপুরে গফফারের মৃত্যু বার্ষিকীতে যুবদলের আর্থিক সহায়তা

মণিরামপুর প্রতিনিধিঃ মণিরামপুর উপজেলা যুবদলের রাজপথের ত্যাগী নেতা মরহুম গফফার মাহমুদের ১ম মৃত্যু বার্ষিকী স্বরনে কবর জিয়ারত ও  তার পরিবারকে আর্থিক সহয়তার চেক হস্তান্তর করেছে যশোর জেলা,মণিরামপুর উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ।


‎সূত্রমতে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যশোর জেলা শাখা এবং মনিরামপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে,মনিরামপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক মরহুম গফ্ফার মাহমুদের পরিবারের কাছে, আর্থিক সহায়তার  অর্থাৎ মরহুমের দুই এতিম মেয়ে ও স্ত্রী, বৃদ্ধ পিতার নিকট ব্যাংকের জমাকৃত টাকার কাগজপত্র হস্তান্তর করা হয় বলে উপস্থিত থেকে এ তথ্য নিশ্চিত করেছেন মণিরামপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহব্বায়ক মেঃ মুক্তার হেসেন।


‎রবিবার (৩০শে নভেম্বর)  দুপুরের পরপরই আসরের নামাজ বাদ উপজেলার খানপুর ইউনিয়নে উপজেলা যুবদলের নেতৃবৃন্দ মরহুম গফফারের কবর জিয়ারতের পর তার পরিবারের খোঁজ খবর নিতে বাড়িতে যান।সবার উপস্থিতিতে আর্থিল সহায়তা চেক গফফারের মেয়ের হাতে তুলে দেওয়া হয়।


‎এ সময় আরো উপস্থিত ছিলেন,মণিরামপুর পৌর যুবদলের আহব্বায়ক মোঃ আব্বাস আলী,উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সাইদুল ইসলাম,যুবদলের মিজানুর রহমান সহ উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ।

ট্যাগস :


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba