আজঃ বুধবার ০৪-০২-২০২৬ ইং || খ্রিষ্টাব্দ

যশোর চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক

  • আপডেটেড: বৃহস্পতিবার ১৮ Dec ২০২৫
  • / পঠিত : ১১৪ বার

যশোর চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক

যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদি মাসুদ চৌধুরীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার সন্ধায় চৌগাছার নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে ও কয়েকটি মামলায় গ্রেফতারি পরোয়ানাও রয়েছে বলে জানিয়েছেন যশোরের ডিবি পুলিশের ওসি মোহাম্মদ আলী ।

পুলিশ সূত্র জানায়,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে অস্ত্রের মহড়ায় তিনি উপজেলার রাজপথ দখলে নিয়ে আন্দোলন দমনের সর্বাত্মাক চেষ্টা করেন। মাসুদ চৌধুরির নির্দেশেই ছাত্রলীগের উপজেলা ছাত্র শিবির ও ছাত্রদলের নেতা কর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দেন।

এছাড়াও মেহেদি মাসুদ চৌধুরি যশোর জেলা বিএনপির অফিসে ভাংচুর ও অগ্নি সংযোগ ঘটনার আসামি। অপারেশন ডেভিল হান্ট অভিযান-২ এর অংশ হিসেবে মেহেদি মাসুদকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ডেভিল হান্টের প্রথম পর্বের অভিযানে চলতি বছরের ২৮ এপ্রিল ডিবি পুলিশ ফুলসারা ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে আটক করে।

ট্যাগস :


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba