- প্রথম পাতা
- অপরাধ
- অর্থনীতি
- আইন আদালত
- আন্তর্জাতিক
- আবহাওয়া
- ইসলামী বই
- উলামায়ে দেওবন্দ
- এক্সক্লুসিভ
- কৃষি
- খেলাধুলা
- জাতীয়
- জেলা সংবাদ
- ঈশ্বরদী
- কক্সবাজার
- কিশোরগঞ্জ
- কুড়িগ্রাম
- কুমিল্লা
- কুষ্টিয়া
- খাগড়াছড়ি
- খুলনা
- গাইবান্ধা
- গাজীপুর
- গোপালগঞ্জ
- চট্টগ্রাম
- চাঁদপুর
- চাঁপাইনবাবগঞ্জ
- চুয়াডাঙ্গা
- জয়পুরহাট
- জামালপুর
- ঝালকাঠি
- ঝিনাইদহ
- টাঙ্গাইল
- ঠাকুরগাঁও
- ঢাকা
- দিনাজপুর
- নওগাঁ
- নড়াইল
- নরসিংদী
- নাটোর
- নারায়ণগঞ্জ
- নীলফামারী
- নেত্রকোনা
- নোয়াখালী
- পঞ্চগড়
- পটুয়াখালী
- পাবনা
- পিরোজপুর
- ফরিদপুর
- ফেনী
- বগুড়া
- বরগুনা
- বরিশাল
- বাগেরহাট
- বান্দরবান
- ব্রাহ্মণবাড়িয়া
- ভোলা
- ময়মনসিংহ
- মাগুরা
- মাদারীপুর
- মানিকগঞ্জ
- মুন্সীগঞ্জ
- মেহেরপুর
- মৌলভীবাজার
- যশোর
- রংপুর
- রাঙ্গামাটি
- রাজবাড়ী
- রাজশাহী
- লক্ষ্মীপুর
- লালমনিরহাট
- শরীয়তপুর
- শেরপুর
- সাতক্ষীরা
- সাতক্ষীরা
- সিরাজগঞ্জ
- সিলেট
- সুনামগঞ্জ
- হবিগঞ্জ
- তথ্যপ্রযুক্তি
- ধর্ম
- নির্বাচন
- প্রবাস
- বাংলাদেশ
- বিনোদন
- ব্যবসা-বানিজ্য
- রাজনীতি
হরমুজ ইরানের, পার হতে লাগবে সম্মতিপত্র
- আপডেটেড: সোমবার ১১ মে ২০২৬
- / পঠিত : ২৮ বার

চলতি বছর ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্রের ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে বন্ধ রয়েছে বিশ্বের অন্যতম জ্বালানি তেলের সরবরাহ রুট হরমুজ প্রণালী। মাঝে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ঘোষণার পরস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছিল। তবে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় এই গুরুত্বপূর্ণ জলপথ আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। জানা গেছে, হরমুজ প্রণালিতে নিজেদের অবস্থান আরও জোরদার করতে নতুন নিয়ম চালু করেছে তেহরান। নতুন ব্যবস্থায় প্রণালি ব্যবহারকারী সব নৌযানকে আগে ইরানের অনুমতি নিতে হবে এবং নির্ধারিত টোল পরিশোধ করতে হবে।নৌচলাচল বিষয়ক জার্নাল লয়েড’স লিস্ট বলছে, ‘পারসিয়ান গালফ স্ট্রেইট অথরিটি (পিজিএসএ) এরই মধ্যে হরমুজ প্রণালি পাড়ি দিতে চাওয়া জাহাজগুলোকে আগে কর্তৃপক্ষের কাছে অনুমতি নেয়া ও টোল দেয়ার নিয়ম চালু করেছে।’নতুন নিয়ম অনুযায়ী, জাহাজ মালিকানা, বীমা, ক্রু, পণ্য, যাত্রার শুরু ও গন্তব্যসহ ৪০টিরও বেশি তথ্য সম্বলিত একটি ‘ভেসেল ইনফরমেশন ডিক্লারেশন’ ফর্ম পূরণ করে জমা দিতে হবে। যাচাই-বাছাই শেষে অনুমতি দেওয়া হবে। তবে টোলের পরিমাণ বা আদায়ের পদ্ধতি সম্পর্কে এখনো বিস্তারিত জানানো হয়নি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো বলছে, এটি হরমুজ প্রণালিতে তেহরানের সার্বভৌম নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অংশ। পিজিএসএ-এর পক্ষ থেকে জাহাজগুলোকে ইমেইলের মাধ্যমে নতুন নির্দেশনা পাঠানো হয়েছে বলেও দাবি করা হয়েছে। একই সঙ্গে ভুল বা অসম্পূর্ণ তথ্য দিলে তার দায় আবেদনকারীকেই নিতে হবে বলে সতর্ক করা হয়েছে।এখন পর্যন্ত কোনো দেশকে বিশেষ ছাড় দেওয়া হবে কি না, সে বিষয়ে ইরান স্পষ্ট কিছু জানায়নি। তবে শনিবার (৯ মে) এক ইরানি সামরিক কর্মকর্তা রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে যেসব দেশ ইরানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে, তাদের জন্য এই প্রণালি ব্যবহার আরও কঠিন হতে পারে।
তিনি আরও জানান, হরমুজ প্রণালিতে নতুন নিরাপত্তা ও প্রশাসনিক কাঠামো কার্যকর করা হয়েছে এবং এখন থেকে সব নৌযানকে ইরানের সঙ্গে সমন্বয় করেই চলাচল করতে হবে।

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন




















