আজঃ বৃহস্পতিবার ২৩-০৭-২০২৬ ইং || খ্রিষ্টাব্দ

গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করল জামায়াত

  • আপডেটেড: বুধবার ২২ জুলাই ২০২৬
  • / পঠিত : ২ বার

গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করল জামায়াত

এক তরুণীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। আজ বুধবার বিকেল ৪টায় রাজধানীর মিন্ট রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় তাকে গঠনতন্ত্রের ৬২ নং ধারা অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সাথে তাকে সংগঠন থেকে বহিস্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত হয়। 

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন বলেও জানানো হয়। 

প্রসঙ্গত, গত সোমবার রাতে এক তরুণীর সঙ্গে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের একটি আপত্তিকর ভিডিও ভাইরাল হয়। তার পক্ষে অনেকেই ভিডিওটিকে এআই দ্বারা নির্মিত দাবি করে। এমপি দাবি করেন, ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী এবং গত ১৭ জুন তাকে বিয়ে করার সময় তার প্রথম স্ত্রী উপস্থিত ছিলেন। প্রথম স্ত্রীও জানান, তিনি বিয়ের সময় উপস্থিত ছিলেন। তরুণীর বাবাও এ দাবির পক্ষে বক্তব্য দেন। তবে ওই তরুণীর একটি বায়োডাটায় দেখা যায়, গত ২২ জুন তাকে চাকরির সুপারিশ করেছেন গাজী নজরুল ইসলাম। চলতি বছর এসএসসি পাস করা ওই তরুণীর বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত লেখা’। এসব বিষয়ে বিতর্ক সৃষ্টি হলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংশ্লিষ্ট কাজী বাকী বিল্লাহ জানান, গতকাল মঙ্গলবারই কাবিননামা তৈরি করা হয়েছে। এমপি তাকে ১৭ জুন বিয়ের তারিখ দিতে বলেছিলেন। 

ট্যাগস :


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba