আজঃ সোমবার ০৭-০৯-২০২৬ ইং || খ্রিষ্টাব্দ

সংসদে পূর্ণাঙ্গ ১০ স্থায়ী কমিটি গঠন

  • আপডেটেড: রবিবার ০৬ Sep ২০২৬
  • / পঠিত : ১০ বার

সংসদে পূর্ণাঙ্গ ১০ স্থায়ী কমিটি গঠন

ত্রয়োদশ জাতীয় সংসদের বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত ১০টি স্থায়ী কমিটি পুনর্গঠন ও গঠন করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এসব কমিটি কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়।

সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুযায়ী সংসদ নেতার পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মণি এসব কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন।কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য মো. শাহাদাত হোসেন। কমিটির সদস্য হিসেবে রয়েছেন ফরিদপুর-৪ আসনের শহিদুল ইসলাম, নওগাঁ-১ আসনের মোস্তাফিজুর রহমান, লালমনিরহাট-২ আসনের মোহাম্মদ রফিকউদ্দিন বাবুল, মৌলভীবাজার-৪ আসনের মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী, বগুড়া-৪ আসনের আবু ওয়াহাব আকান্দ ওয়াহিদ, সংরক্ষিত মহিলা আসন-১৪-এর মোসাম্মদ সাবিরা সুলতানা, ফেনী-৩ আসনের মোহাম্মদ গোলাম রসুল ও রংপুর-১ আসনের মোহাম্মদ রায়হান সিরাজী। পদাধিকারবলে কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী এ কমিটির সদস্য।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন কুমিল্লা-১ আসনের মুন্সী রফিকুল আলম। কমিটির সদস্যরা হলেন কিশোরগঞ্জ-৩ আসনের ইকবাল হোসাইন, বরিশাল-৫ আসনের মো. মুজিবুর রহমান, চট্টগ্রাম-৬ আসনের গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, মানিকগঞ্জ-১ আসনের এস এ জিন্নাহ কবির, সংরক্ষিত মহিলা আসন-৩২-এর নাদিয়াত পাঠান পাপন, সংরক্ষিত মহিলা আসন-২২-এর মোসাম্মদ সামা আক্তার, রংপুর-২ আসনের এটিএম আজহারুল ইসলাম ও পাবনা-৩ আসনের মোহাম্মদ আলী আজগর। পদাধিকারবলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী সদস্য।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন পাবনা-২ আসনের এ কে এম মির্জা হাবিব। সদস্যরা হলেন বগুড়া-২ আসনের মীর শাহ আলম, ময়মনসিংহ-১০ আসনের মোহাম্মদ আখতারুজ্জামান, নারায়ণগঞ্জ-২ আসনের মোহাম্মদ নজরুল ইসলাম আজাদ, চট্টগ্রাম-১৪ আসনের আলহাজ্ব জসিমউদ্দীন আহমেদ, চাঁদপুর-৩ আসনের শেখ ফরিদ আহমেদ, সংরক্ষিত মহিলা আসন-৩৫-এর তাহমিনা সুলতানা, রংপুর-২ আসনের এটিএম আজহারুল ইসলাম ও সিরাজগঞ্জ-৪ আসনের মোহাম্মদ ইসলাম খান।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন পাবনা-৫ আসনের মো. শামসুর রহমান শিমুল বিশ্বাস। সদস্যরা হলেন পটুয়াখালী-৩ আসনের মোহাম্মদ নুরুল হক, নাটোর-৪ আসনের মোহাম্মদ আব্দুল আজিজ, সিরাজগঞ্জ-১ আসনের মোহাম্মদ মির্জা, কুমিল্লা-৭ আসনের আতিকুল আলম, চাঁদপুর-৫ আসনের মোহাম্মদ মমিনুল হক, জয়পুরহাট-১ আসনের মোহাম্মদ ফজলুর রহমান সাঈদ, নীলফামারী-১ আসনের মোহাম্মদ আব্দুল সাত্তার ও সংরক্ষিত মহিলা আসন-৪২-এর সাজিদা সামাদ।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন নোয়াখালী-৩ আসনের মোহাম্মদ বরকতুল্লাহ বুলু। সদস্যরা হলেন রাজবাড়ী-১ আসনের আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের রুমিন ফারহানা, সিরাজগঞ্জ-৩ আসনের মোহাম্মদ আইনুল হক, টাঙ্গাইল-৪ আসনের মোহাম্মদ লুৎফর রহমান, ঠাকুরগাঁও-৩ আসনের ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান, খুলনা-২ আসনের শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল, সংরক্ষিত মহিলা আসন-৩৮-এর মারজিয়া বেগম ও চুয়াডাঙ্গা-১ আসনের মোহাম্মদ মাসুদ পারভেজ।

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন টাঙ্গাইল-২ আসনের মোহাম্মদ আব্দুস সালাম পিন্টু। সদস্যরা হলেন জয়পুরহাট-২ আসনের মোহাম্মদ আব্দুল বারী, নারায়ণগঞ্জ-৫ আসনের আবুল কালাম, ঢাকা-১৯ আসনের মোহাম্মদ সালাউদ্দিন, ঢাকা-১ আসনের খন্দকার আবু আশফাক, সংরক্ষিত মহিলা আসন-২৩-এর ফেরদৌসী আহমেদ, পাবনা-৪ আসনের মোহাম্মদ আবু তালেব মন্ডল, গাইবান্ধা-২ আসনের মোহাম্মদ আব্দুল করিম ও সংরক্ষিত মহিলা আসন-৪৩-এর শামছুন্নাহার বেগম।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন সংরক্ষিত মহিলা আসন-১৩-এর মাহমুদা হাবিবা। সদস্যরা হলেন ঢাকা-১৩ আসনের ববি হাজ্জাজ, কিশোরগঞ্জ-৩ আসনের ডক্টর মোহাম্মদ ওসমান ফারুক, টাঙ্গাইল-৩ আসনের মোহাম্মদ লুৎফর রহমান খান আজাদ, ঠাকুরগাঁও-২ আসনের মোহাম্মদ আব্দুস সালাম, দিনাজপুর-২ আসনের মোহাম্মদ সাদিক, ফরিদপুর-১ আসনের মোহাম্মদ ইলিয়াস মোল্লা, যশোর-৬ আসনের মোহাম্মদ মুক্তার আলী ও সংরক্ষিত মহিলা আসন-৪১-এর মাহফুজা হান্নান।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন খাগড়াছড়ি আসনের মোহাম্মদ আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। সদস্যরা হলেন চট্টগ্রাম-৫ আসনের মীর মোহাম্মদ হেলালউদ্দিন, চট্টগ্রাম-৩ আসনের মোস্তফা কামাল পাশা, রাঙ্গামাটি আসনের দীপেন দেওয়ান, চট্টগ্রাম-১২ আসনের মোহাম্মদ এনামুল হক, যশোর-২ আসনের মোহাম্মদ মোস্তফা আল ফয়সাল, চট্টগ্রাম-১৫ আসনের শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম-১৬ আসনের মোহাম্মদ জহিরুল ইসলাম ও নেত্রকোনা-৫ আসনের মাসুম মোস্তফা।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন নরসিংদী-১ আসনের খাইরুল কবির খোকন। সদস্যরা হলেন টাঙ্গাইল-৫ আসনের সুলতান সালাউদ্দিন টুকু, নওগাঁ-৬ আসনের শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম, রাজশাহী-৫ আসনের অধ্যাপক নজরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের এম হান্নান, সুনামগঞ্জ-৪ আসনের নুরুল ইসলাম, নারায়ণগঞ্জ-৪ আসনের আবদুল্লাহ আল আমীন, ভোলা-১ আসনের আলী আজম মোহাম্মদ আবু বকর ও কুষ্টিয়া-৩ আসনের মোহাম্মদ আমির হামজা।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন লক্ষ্মীপুর-২ আসনের মোহাম্মদ আবুল খায়ের ভূঁইয়া। সদস্যরা হলেন বগুড়া-৭ আসনের মোরশেদ মিল্টন, কিশোরগঞ্জ-২ আসনের এডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন, চট্টগ্রাম-৯ আসনের মোহাম্মদ আবু সুফিয়ান, নওগাঁ-৩ আসনের মোহাম্মদ ফজলুল হুদা, সুনামগঞ্জ-১ আসনের কামরুজ্জামান কামরুল, সংরক্ষিত মহিলা আসন-৫০-এর মোসাম্মদ নুসরাত তাবাসসুম জ্যোতি, বাগেরহাট-২ আসনের শেখ মঞ্জুরুল হক রাহাত ও নড়াইল-২ আসনের মো. আতাউর রহমান।

নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন নোয়াখালী-২ আসনের জয়নুল আবদিন ফারুক। সদস্যরা হলেন বরিশাল-৪ আসনের মোহাম্মদ রাজিব হাসান, বগুড়া-২ আসনের মোহাম্মদ হাফিজুর রহমান, শেরপুর-৩ আসনের মোহাম্মদ মাহমুদুল হক রুবেল, মাদারীপুর-৩ আসনের আনিসুর রহমান, শরীয়তপুর-১ আসনের সাঈদ আহমেদ, সংরক্ষিত মহিলা আসন-৩১-এর মোসাম্মদ সাজিদা ইয়াসমিন, মেহেরপুর-২ আসনের মোহাম্মদ নাজমুল হুদা ও নোয়াখালী-৬ আসনের আব্দুল হান্নান মাসুদ।


ট্যাগস :


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba