- প্রথম পাতা
- অপরাধ
- অর্থনীতি
- আইন আদালত
- আন্তর্জাতিক
- আবহাওয়া
- ইসলামী বই
- উলামায়ে দেওবন্দ
- এক্সক্লুসিভ
- কৃষি
- খেলাধুলা
- জাতীয়
- জেলা সংবাদ
- ঈশ্বরদী
- কক্সবাজার
- কিশোরগঞ্জ
- কুড়িগ্রাম
- কুমিল্লা
- কুষ্টিয়া
- খাগড়াছড়ি
- খুলনা
- গাইবান্ধা
- গাজীপুর
- গোপালগঞ্জ
- চট্টগ্রাম
- চাঁদপুর
- চাঁপাইনবাবগঞ্জ
- চুয়াডাঙ্গা
- জয়পুরহাট
- জামালপুর
- ঝালকাঠি
- ঝিনাইদহ
- টাঙ্গাইল
- ঠাকুরগাঁও
- ঢাকা
- দিনাজপুর
- নওগাঁ
- নড়াইল
- নরসিংদী
- নাটোর
- নারায়ণগঞ্জ
- নীলফামারী
- নেত্রকোনা
- নোয়াখালী
- পঞ্চগড়
- পটুয়াখালী
- পাবনা
- পিরোজপুর
- ফরিদপুর
- ফেনী
- বগুড়া
- বরগুনা
- বরিশাল
- বাগেরহাট
- বান্দরবান
- ব্রাহ্মণবাড়িয়া
- ভোলা
- ময়মনসিংহ
- মাগুরা
- মাদারীপুর
- মানিকগঞ্জ
- মুন্সীগঞ্জ
- মেহেরপুর
- মৌলভীবাজার
- যশোর
- রংপুর
- রাঙ্গামাটি
- রাজবাড়ী
- রাজশাহী
- লক্ষ্মীপুর
- লালমনিরহাট
- শরীয়তপুর
- শেরপুর
- সাতক্ষীরা
- সাতক্ষীরা
- সিরাজগঞ্জ
- সিলেট
- সুনামগঞ্জ
- হবিগঞ্জ
- তথ্যপ্রযুক্তি
- ধর্ম
- নির্বাচন
- প্রবাস
- বাংলাদেশ
- বিনোদন
- ব্যবসা-বানিজ্য
- রাজনীতি
অবৈধভাবে সার মজুত: রাজশাহীতে ডিলারের কারাদণ্ড
- আপডেটেড: বুধবার ০৯ Sep ২০২৬
- / পঠিত : ২ বার

অবৈধভাবে ৫০০ বস্তা সার মজুত করার দায়ে রাজশাহীর গোদাগাড়ীতে এক সার ডিলারকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম সোলাইমান পাটোয়ারী। তিনি মেসার্স কৃষি ঘরের মালিক এবং বিসিআইসি ও বিএডিসির অনুমোদিত ডিলার হিসেবে ব্যবসা পরিচালনা করছিলেন।
মঙ্গলবার রাতে গোদাগাড়ী পৌরসভার ডাইংপাড়া এলাকায় ওই ব্যবসায়ীর গুদামে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে গুদাম থেকে ২০০ বস্তা এমওপি ও ৩০০ বস্তা টিএসপি সার জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ জানান, সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ধারায় সোলাইমান পাটোয়ারীকে এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সার মজুত ও বিক্রির বিষয়ে গত দুই মাসে তাকে তিন দফায় সতর্ক করা হলেও তিনি তা আমলে নেননি। দণ্ডের পর তাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং বুধবার কারাগারে পাঠানো হবে।
কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ স্বাভাবিক রাখতে তদারকি জোরদার করার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন, ডিলারদের গুদাম ও বিক্রয়কেন্দ্রে নিয়মিত অভিযান চলবে। কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের হয়রানি করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন




















