আজঃ শনিবার ২৬-০৯-২০২৬ ইং || খ্রিষ্টাব্দ

সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ

  • আপডেটেড: শুক্রবার ২৫ Sep ২০২৬
  • / পঠিত : ১১ বার

সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ

গ্রামীণ অর্থনীতিতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে দেশের সব উপজেলার প্রতিটি ইউনিয়নের হাট ও বাজারে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২০২৭ সালের ৩১ জানুয়ারির মধ্যে এই কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগ থেকে দেশের সব উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে দাপ্তরিক চিঠি পাঠানো হয়েছে।নির্দেশনা অনুযায়ী, প্রতিটি হাট-বাজারের স্থায়ী শেড এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্মিত চার থেকে পাঁচতলা ভবনের ছাদের আয়তন কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ প্যানেল বসানো হবে। উৎপাদিত বিদ্যুৎ দিয়ে নিজস্ব চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত বিদ্যুৎ নেট মিটারিং পদ্ধতিতে জাতীয় গ্রিডে সরবরাহ করতে হবে। এই ব্যবস্থায় ন্যূনতম দুই ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ রাখার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে।1


‘নেট মিটারিং নির্দেশিকা, ২০২৫’ অনুযায়ী জাতীয় গ্রিডে যুক্ত হওয়া প্রতি ইউনিট বিদ্যুতের জন্য সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠান ১০ টাকা ৫০ পয়সা হারে রাজস্ব পাবে। একই সঙ্গে টেকসই জ্বালানি নিরাপত্তার অংশ হিসেবে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ের মূল ভবনগুলোতেও ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা গড়ে তোলা হবে।



এই প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ সংস্থান হবে হাট-বাজারের নিজস্ব আয় থেকে। ‘হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) বিধিমালা, ২০২৫’ অনুসারে ইজারার আয়ের নির্ধারিত অংশ সংশ্লিষ্ট ও উপজেলার অন্যান্য হাট-বাজারের রক্ষণাবেক্ষণ তহবিল থেকে ব্যয় করে এই ব্যবস্থা চালু ও বাণিজ্যিকভাবে সম্প্রসারণ করা হবে। এছাড়া সৌর প্যানেল স্থাপনকারী প্রতিষ্ঠানের সঙ্গে পরবর্তী ২০ বছরের মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য নন-জুডিসিয়াল স্ট্যাম্পে চুক্তি স্বাক্ষরের শর্ত জুড়ে দেওয়া হয়েছে।

ট্যাগস :


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba