ব্রেকিং নিউজ ::
দৈনিক যুগান্তরের সম্পাদক কবি ও সাহিত্যিক আবদুল হাই শিকদারের সাথে জমিয়ত নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত।
Posted By অনলাইন প্রেস
- আপডেটেড: সোমবার ১৫ Sep ২০২৫
- / পঠিত : ৪৯২ বার

দৈনিক যুগান্তরের সম্পাদক কবি ও সাহিত্যিক আবদুল হাই শিকদারের সাথে জমিয়ত নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত।
আজ ১৫ সেপ্টেম্বর, ২৫ ইংরেজি সোমবার যুগান্তর কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আল্লামা আবদুর রহীম ইসলামাবাদী ও জমিয়ত মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ইকরাম এর নেতৃত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী জাকির হোসাইন খাঁন, পীর মাওলানা আহসান হাবীব, দৈনিক যুগান্তরের সহ-সম্পাদক ও ছাত্র জমিয়তের সাবেক সফল সভাপতি তোফায়েল গাজালী সহ অন্যান্য নেতৃবৃন্দ। জাতীয় দৈনিক যুগান্তর আগামী দিনে ইসলাম, দেশ, জাতির পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে এ আশাবাদ ব্যক্ত করেন জমিয়ত নেতৃবৃন্দ।

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন


















