মনিরামপুরে রশীদ বিন ওয়াককাস এর জনসংযোগ, জনতার ভালোবাসায় মুখরিত হরিদাসকাটি ইউনিয়ন
- আপডেটেড: বৃহস্পতিবার ২৫ Sep ২০২৫
- / পঠিত : ২৩৪ বার

মনিরামপুরে রশীদ বিন ওয়াককাস এর জনসংযোগ, জনতার ভালোবাসায় মুখরিত হরিদাসকাটি ইউনিয়ন
যশোর-৫ (মনিরামপুর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব রশীদ বিন ওয়াককাস সম্প্রতি হরিদাসকাটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসংযোগ করেছেন।
এ সময় সর্বস্তরের মানুষ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। সাধারণ মানুষের মুখে ঝলমল করেছে নিঃস্বার্থ হাসি, ফুটে উঠেছে আশার আলো। স্থানীয়রা জানিয়েছেন, তারা রশীদ বিন ওয়াককাস কে মনিরামপুরের ভবিষ্যৎ কান্ডারি হিসেবে দেখছেন এবং তাকে আগামীর যশোর-৫ এর সংসদ সদস্য হিসেবে সমর্থন জানাচ্ছেন।
জনসংযোগে উপস্থিত নেতাকর্মীরাও আশাবাদ ব্যক্ত করেন, মানুষের ভালোবাসা ও দোয়া নিয়ে তিনি সামনে এগিয়ে যাবেন। এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার পিতার (প্রয়াত মুফতি ওয়াককাস সাহেব) ত্যাগ-তিতিক্ষা ও অবদানের কথা স্মরণ করে বলেন— “আমরা বিশ্বাস করি, রশীদ বিন ওয়াককাস জনগণের আস্থা অর্জন করে উন্নত মনিরামপুর গড়তে সক্ষম হবেন ইনশাআল্লাহ।”
এসময় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মণিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, হরিদাসকাটি ইউনিয়নের আহ্বায়ক জসীম উদ্দিন, যুব জমিয়ত বাংলাদেশ মনিরামপুর উপজেলা শাখার আহ্বায়ক মাওলানা আশরাফ ইয়াছিন, হাসান আল মামুন। ছাত্র নেতা তালহা বিন রশীদ, যুব নেতা মাহমুদুল হাসান প্রমুখ

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন





















