সংসদ নির্বাচনের দিন গণভোটে কোনো বাধা নেই: সালাহউদ্দিন আহমদ
- আপডেটেড: সোমবার ০৬ Oct ২০২৫
- / পঠিত : ১২৫ বার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংসদ নির্বাচনের প্রথম দিন জুলাই সনদ বাস্তবায়নে গণভোট হতে পারে। সংসদ নির্বাচনের দিন গণভোটে কোনো বাধা নেই। সনদে কী থাকবে তা জনগণের কাছে উন্মুক্ত থাকবে। এই জন রায় হবে চূড়ান্ত। আগামী সংসদ গণভোটের রায় মানতে বাধ্য থাকবে।
রোববার (৫ অক্টোবর) জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে এসব কথা বলেন।সালাউদ্দিন আহমদ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনে সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় ফাইনাল স্টেজে আমরা আছি। মোটামুটি চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, একমত হয়েছি। জুলাই সনদ-২০২৫ বাস্তবায়নে অধ্যাদেশও জারি করা যেতে পারে।
তিনি আরও বলেন, ১০৬ অনুচ্ছেদে আওতায় বিচার বিভাগের পরামর্শ নেয়ার দাবি থেকে সরে এসেছে বিএনপি। আমরা এখন জুলাই জাতীয় সনদ ২০২৫ নামে অধ্যাদেশ জারি এবং তারপরে গণভোটের পক্ষে।

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন



















