- প্রথম পাতা
- অপরাধ
- অর্থনীতি
- আইন আদালত
- আন্তর্জাতিক
- আবহাওয়া
- ইসলামী বই
- উলামায়ে দেওবন্দ
- এক্সক্লুসিভ
- কৃষি
- খেলাধুলা
- জাতীয়
- জেলা সংবাদ
- ঈশ্বরদী
- কক্সবাজার
- কিশোরগঞ্জ
- কুড়িগ্রাম
- কুমিল্লা
- কুষ্টিয়া
- খাগড়াছড়ি
- খুলনা
- গাইবান্ধা
- গাজীপুর
- গোপালগঞ্জ
- চট্টগ্রাম
- চাঁদপুর
- চাঁপাইনবাবগঞ্জ
- চুয়াডাঙ্গা
- জয়পুরহাট
- জামালপুর
- ঝালকাঠি
- ঝিনাইদহ
- টাঙ্গাইল
- ঠাকুরগাঁও
- ঢাকা
- দিনাজপুর
- নওগাঁ
- নড়াইল
- নরসিংদী
- নাটোর
- নারায়ণগঞ্জ
- নীলফামারী
- নেত্রকোনা
- নোয়াখালী
- পঞ্চগড়
- পটুয়াখালী
- পাবনা
- পিরোজপুর
- ফরিদপুর
- ফেনী
- বগুড়া
- বরগুনা
- বরিশাল
- বাগেরহাট
- বান্দরবান
- ব্রাহ্মণবাড়িয়া
- ভোলা
- ময়মনসিংহ
- মাগুরা
- মাদারীপুর
- মানিকগঞ্জ
- মুন্সীগঞ্জ
- মেহেরপুর
- মৌলভীবাজার
- যশোর
- রংপুর
- রাঙ্গামাটি
- রাজবাড়ী
- রাজশাহী
- লক্ষ্মীপুর
- লালমনিরহাট
- শরীয়তপুর
- শেরপুর
- সাতক্ষীরা
- সাতক্ষীরা
- সিরাজগঞ্জ
- সিলেট
- সুনামগঞ্জ
- হবিগঞ্জ
- তথ্যপ্রযুক্তি
- ধর্ম
- নির্বাচন
- প্রবাস
- বাংলাদেশ
- বিনোদন
- ব্যবসা-বানিজ্য
- রাজনীতি
ঐক্যমত্য কমিশনের লক্ষ্য ১৬ অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর
- আপডেটেড: বুধবার ০৮ Oct ২০২৫
- / পঠিত : ১৬৯ বার

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে নিতে জাতীয় ঐক্য কমিশন আগামী ১০ অক্টোবরের মধ্যে সরকারকে চূড়ান্ত সুপারিশ জমা দেবে বলে জানিয়েছেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার ভিত্তিতে সনদপত্র ১৫ ও ১৬ অক্টোবর আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতি চলছে।
বুধবার (৮ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত কমিশনের পঞ্চম বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলী রিয়াজ বলেন, কমিশন ১০ অক্টোবরের মধ্যে চূড়ান্ত সুপারিশ সরকারকে দেবে। ১৫ ও ১৬ অক্টোবর রাজনৈতিক দলগুলোর মাধ্যমে জুলাই সনদের আনুষ্ঠানিক স্বাক্ষরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, জুলাই সনদ প্রণয়নের সময় বিভিন্ন রাজনৈতিক দল থেকে কিছু ‘ভিন্নমত বা নোট অব ডিসেন্ট’ এসেছে, যা গুরুত্বসহকারে বিবেচনা করা প্রয়োজন।
তিনি আরও বলেন, যেসব দল ভিন্নমত দিয়েছে, তারা তাদের নিজ নিজ অবস্থান থেকে তা জানিয়েছে। সব মতামতকে একভাবে দেখা যাবে না। তবে আমরা আশা করি, এই মতপার্থক্যগুলো শুধু দলীয় স্বার্থ নয়, বরং বৃহত্তর রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন।
আলী রিয়াজ বলেন, এই ভিন্নমতগুলো জনগণের সামনে স্বচ্ছভাবে তুলে ধরতে হবে। বিশেষ করে যখন জুলাই সনদের বিষয়ে গণভোটের মাধ্যমে জনমত নেওয়া হবে। যখন জনগণ সম্মতি দেবে, তখন তাদের জানা উচিত কোন কোন বিষয়ে কিছু রাজনৈতিক দলের আপত্তি রয়েছে।
আলী রিয়াজ বলেন, জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের বিষয়ে কমিশন ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে মৌলিক ঐক্যমত্যে পৌঁছেছে।
আমরা ইতোমধ্যে গণভোট আয়োজনের বিষয়ে অভিন্ন অবস্থানে পৌঁছেছি। এখন সেই কাঠামো চূড়ান্ত করার কাজ চলছে, তিনি বলেন।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর দেওয়া সব মতামত ও আপত্তি পর্যালোচনার পর কমিশন সরকারের জন্য একটি সুনির্দিষ্ট বাস্তবায়ন প্রস্তাবনা তৈরি করবে।
বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ ৩০টি রাজনৈতিক দল অংশ নেয়। বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া, গণভোটের রূপরেখা ও রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন





















