ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা
- আপডেটেড: রবিবার ১৯ Oct ২০২৫
- / পঠিত : ১৮৩ বার

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে।
শনিবার (১৮ অক্টোবর) বরিশালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
সিইসি বলেন, অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ করেছে, এবং চলমান বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না।যদি বিচার প্রক্রিয়া নির্বাচনের আগে শেষ হয়, তাহলে বিষয়টি পুনর্মূল্যায়ন করা হবে, বলেন সিইসি নাসির উদ্দিন।
এসময় তিনি নাগরিক পার্টির (এনসিপি) দাবির বিষয়ে বলেন, দলটি নির্বাচন কমিশনের নিবন্ধিত নয়, তাই ‘শাপলা’ প্রতীক বরাদ্দের কোনো আইনি সুযোগ নেই। আমরা আইনের বাইরে গিয়ে কিছু করতে পারি না।
নির্বাচন কমিশন কোনো গোয়েন্দা সংস্থার প্রভাবের অধীনে থাকবে না বলেও আশ্বাস দেন সিইসি।
বরিশালের এ বৈঠকে বিভাগীয় কমিশনার মোহাম্মদ রায়হান কাওছার, ছয় জেলার জেলা প্রশাসক, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে সিইসি বরিশাল বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গেও আলাদা বৈঠক করেন।

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন





















