- প্রথম পাতা
- অপরাধ
- অর্থনীতি
- আইন আদালত
- আন্তর্জাতিক
- আবহাওয়া
- ইসলামী বই
- উলামায়ে দেওবন্দ
- এক্সক্লুসিভ
- কৃষি
- খেলাধুলা
- জাতীয়
- জেলা সংবাদ
- ঈশ্বরদী
- কক্সবাজার
- কিশোরগঞ্জ
- কুড়িগ্রাম
- কুমিল্লা
- কুষ্টিয়া
- খাগড়াছড়ি
- খুলনা
- গাইবান্ধা
- গাজীপুর
- গোপালগঞ্জ
- চট্টগ্রাম
- চাঁদপুর
- চাঁপাইনবাবগঞ্জ
- চুয়াডাঙ্গা
- জয়পুরহাট
- জামালপুর
- ঝালকাঠি
- ঝিনাইদহ
- টাঙ্গাইল
- ঠাকুরগাঁও
- ঢাকা
- দিনাজপুর
- নওগাঁ
- নড়াইল
- নরসিংদী
- নাটোর
- নারায়ণগঞ্জ
- নীলফামারী
- নেত্রকোনা
- নোয়াখালী
- পঞ্চগড়
- পটুয়াখালী
- পাবনা
- পিরোজপুর
- ফরিদপুর
- ফেনী
- বগুড়া
- বরগুনা
- বরিশাল
- বাগেরহাট
- বান্দরবান
- ব্রাহ্মণবাড়িয়া
- ভোলা
- ময়মনসিংহ
- মাগুরা
- মাদারীপুর
- মানিকগঞ্জ
- মুন্সীগঞ্জ
- মেহেরপুর
- মৌলভীবাজার
- যশোর
- রংপুর
- রাঙ্গামাটি
- রাজবাড়ী
- রাজশাহী
- লক্ষ্মীপুর
- লালমনিরহাট
- শরীয়তপুর
- শেরপুর
- সাতক্ষীরা
- সাতক্ষীরা
- সিরাজগঞ্জ
- সিলেট
- সুনামগঞ্জ
- হবিগঞ্জ
- তথ্যপ্রযুক্তি
- ধর্ম
- নির্বাচন
- প্রবাস
- বাংলাদেশ
- বিনোদন
- ব্যবসা-বানিজ্য
- রাজনীতি
সালাহউদ্দিন: রাজনৈতিক বিভক্তি ফ্যাসিবাদের পথ খুলে দিতে পারে
- আপডেটেড: শনিবার ২৫ Oct ২০২৫
- / পঠিত : ৮২ বার

রাজনৈতিক দলগুলোর বিভক্তি ও অসহিষ্ণুতার কারণে যদি আবারও দেশে ফ্যাসিবাদী শাসনের প্রত্যাবর্তন ঘটে, তাহলে জাতি কখনো ক্ষমা করবে না, এ সতর্কবার্তা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমাদের বিভক্তি ও অনৈক্যের কারণেই যদি আবারও ফ্যাসিবাদ ফিরে আসে, এই জাতি আমাদের ক্ষমা করবে না। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদী আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সব পথ রুদ্ধ করতে হবে।
সালাহউদ্দিন বলেন, আমরা এই প্রতিজ্ঞা ধারণ করি- দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে মতবিরোধ থাকলেও সবাইকে এক হতে হবে। শহীদ ছাত্র-জনতার রক্তে লেখা অঙ্গীকার পূরণ করা আমাদের কর্তব্য।
তিনি আরও বলেন, আমাদের প্রজন্মের দায়িত্ব একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ নির্মাণ করা। ছাত্র আন্দোলনের রক্তাক্ত ইতিহাস ও সংগ্রামের গৌরবময় অধ্যায় থেকে শিক্ষা নিয়ে আগামী প্রজন্মের জন্য গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা এখন আমাদের পবিত্র দায়িত্ব।
ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, কয়েকটি কলাম লেখার জন্য আমাকে নয় বছর ছয় মাস নির্বাসনে থাকতে হয়েছে, ‘আয়নাঘর’ এর নির্যাতন সইতে হয়েছে, জেলও খাটতে হয়েছে।
তিনি আরও স্মৃতিচারণ করে বলেন, একবার পিজি হাসপাতালে সম্পাদক মাহমুদুর রহমানের সঙ্গে পাশাপাশি কক্ষে বন্দি ছিলাম। তিনি তখন অনশন করছিলেন। আমি তাকে বলেছিলাম, ‘আপনি মারা গেলে শেখ হাসিনা খুশি হবে।’ পরে নেতৃবৃন্দের অনুরোধে তিনি ছয়-সাত দিন পর অনশন ভাঙেন।
গণমাধ্যমের ভূমিকার প্রসঙ্গেও সালাহউদ্দিন বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে সাংবাদিকদের লেখনী হতে হবে গঠনমূলক ও সাহসী। স্বাধীনতা ও জনগণের অধিকারের প্রশ্নে সংবাদমাধ্যমের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন





















