- প্রথম পাতা
- অপরাধ
- অর্থনীতি
- আইন আদালত
- আন্তর্জাতিক
- আবহাওয়া
- ইসলামী বই
- উলামায়ে দেওবন্দ
- এক্সক্লুসিভ
- কৃষি
- খেলাধুলা
- জাতীয়
- জেলা সংবাদ
- ঈশ্বরদী
- কক্সবাজার
- কিশোরগঞ্জ
- কুড়িগ্রাম
- কুমিল্লা
- কুষ্টিয়া
- খাগড়াছড়ি
- খুলনা
- গাইবান্ধা
- গাজীপুর
- গোপালগঞ্জ
- চট্টগ্রাম
- চাঁদপুর
- চাঁপাইনবাবগঞ্জ
- চুয়াডাঙ্গা
- জয়পুরহাট
- জামালপুর
- ঝালকাঠি
- ঝিনাইদহ
- টাঙ্গাইল
- ঠাকুরগাঁও
- ঢাকা
- দিনাজপুর
- নওগাঁ
- নড়াইল
- নরসিংদী
- নাটোর
- নারায়ণগঞ্জ
- নীলফামারী
- নেত্রকোনা
- নোয়াখালী
- পঞ্চগড়
- পটুয়াখালী
- পাবনা
- পিরোজপুর
- ফরিদপুর
- ফেনী
- বগুড়া
- বরগুনা
- বরিশাল
- বাগেরহাট
- বান্দরবান
- ব্রাহ্মণবাড়িয়া
- ভোলা
- ময়মনসিংহ
- মাগুরা
- মাদারীপুর
- মানিকগঞ্জ
- মুন্সীগঞ্জ
- মেহেরপুর
- মৌলভীবাজার
- যশোর
- রংপুর
- রাঙ্গামাটি
- রাজবাড়ী
- রাজশাহী
- লক্ষ্মীপুর
- লালমনিরহাট
- শরীয়তপুর
- শেরপুর
- সাতক্ষীরা
- সাতক্ষীরা
- সিরাজগঞ্জ
- সিলেট
- সুনামগঞ্জ
- হবিগঞ্জ
- তথ্যপ্রযুক্তি
- ধর্ম
- নির্বাচন
- প্রবাস
- বাংলাদেশ
- বিনোদন
- ব্যবসা-বানিজ্য
- রাজনীতি
সুবিধাবাদী মহল ইসলামকে নিজেদের মতো উপস্থাপন করতে চাইছে : জমিয়ত
- আপডেটেড: রবিবার ২৬ Oct ২০২৫
- / পঠিত : ১৫৪ বার

যারা বাদশাহ আকবরের দ্বীনে এলাহী আদলে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়,তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না ধর্মপ্রাণ জনগণ: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ
ইদানীং আমাদের সমাজে ধর্মীয় ও নৈতিক সীমালঙ্ঘনসহ নানা ষড়যন্ত্রমূলক অপতৎপরতা গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে, এক শ্রেণির সুবিধাবাদী মহল বাদশাহ আকবরের দ্বীন-ই-ইলাহী নামক বিকৃত মতবাদের ছায়ায় ইসলামকে নিজেদের মতো করে উপস্থাপন করতে চাইছে। ইসলামকে কেটে-ছেঁটে, ইসলামি আকিদা ও বিধানকে হালকা করে, তথাকথিত উদারতার নামে তারা ধর্মীয় স্বাতন্ত্র্য ও মুসলিম জাতিসত্তা ধ্বংসে লিপ্ত হয়েছে। এদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না দেশের আপামর ধর্মপ্রাণ জনগণ।
আজ শনিবার (২৫ অক্টোবর)বাদ মাগরিব রাজধানীর পুরানা পল্টনে জমিয়তের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকাস্থ কেন্দ্রীয় আমেলা ও মহানগরের যৌথ বৈঠকে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফীর সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
আরো উপস্থিত ছিলেন, দলের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব,মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদদীন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজিজ,মাওলানা ফজলুল করিম কাসেমী,মুফতি মনির হোসাইন কাসেমী,,মাওলানা মতিউর রহমান গাজীপুরী,মুফতি আনোয়ার মাহমুদ,প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা আখতারুজ্জামান কাসেমী,মুফতি গোলাম মাওলা, মুফতি মাসরুর আহমদ, মুফতি তাজুল ইসলাম আশরাফী,মুফতি নূরুল আলম ইসহাকী,মুফতি আনিসুর রহমান, মাওলানা সাইফুদ্দীন ইউছুফ ফাহিম,মাওলানা হুজাইফা ওমর,মাওলানা বোরহানউদ্দিন প্রমুখ।
নেতৃবৃন্দ আরো বলেন,কাদিয়ানী সম্প্রদায় ইসলামের মৌলিক বিশ্বাস খতমে নবুওয়ত অস্বীকার করে। তারা মুসলমান নয়, বরং মুসলমানদের ছদ্মবেশে বিভ্রান্তি ছড়ায়। তাই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা আজ সময়ের দাবি। পাকিস্তানসহ অনেক মুসলিম রাষ্ট্র ইতোমধ্যে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে। বাংলাদেশেও এটি বাস্তবায়ন করা আবশ্যক, যাতে করে মুসলিম সমাজ বিভ্রান্তির হাত থেকে রক্ষা পায়।
নেতারা আরো বলেন,ইসকন নামধারী একটি সংগঠন সুপরিকল্পিতভাবে হিন্দু তরুণদের মুসলিম কিশোরী ও ছাত্রীদের সঙ্গে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ ও ধর্ষণের মত গর্হিত কর্মকাণ্ডে লিপ্ত। এটি শুধু ধর্মীয় শিষ্টাচার নয়, বরং দেশের আইন-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য চরম হুমকি। সরকার ও প্রশাসনের উচিত এসব ঘটনা দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।যেন তারা ইসলামী মূল্যবোধ, খতমে নবুওয়তের প্রতি বিশ্বাস এবং দেশের ধর্মীয় ঐতিহ্য রক্ষায় সতর্ক থাকেন এবং সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হোন।

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন





















