- প্রথম পাতা
- অপরাধ
- অর্থনীতি
- আইন আদালত
- আন্তর্জাতিক
- আবহাওয়া
- ইসলামী বই
- উলামায়ে দেওবন্দ
- এক্সক্লুসিভ
- কৃষি
- খেলাধুলা
- জাতীয়
- জেলা সংবাদ
- ঈশ্বরদী
- কক্সবাজার
- কিশোরগঞ্জ
- কুড়িগ্রাম
- কুমিল্লা
- কুষ্টিয়া
- খাগড়াছড়ি
- খুলনা
- গাইবান্ধা
- গাজীপুর
- গোপালগঞ্জ
- চট্টগ্রাম
- চাঁদপুর
- চাঁপাইনবাবগঞ্জ
- চুয়াডাঙ্গা
- জয়পুরহাট
- জামালপুর
- ঝালকাঠি
- ঝিনাইদহ
- টাঙ্গাইল
- ঠাকুরগাঁও
- ঢাকা
- দিনাজপুর
- নওগাঁ
- নড়াইল
- নরসিংদী
- নাটোর
- নারায়ণগঞ্জ
- নীলফামারী
- নেত্রকোনা
- নোয়াখালী
- পঞ্চগড়
- পটুয়াখালী
- পাবনা
- পিরোজপুর
- ফরিদপুর
- ফেনী
- বগুড়া
- বরগুনা
- বরিশাল
- বাগেরহাট
- বান্দরবান
- ব্রাহ্মণবাড়িয়া
- ভোলা
- ময়মনসিংহ
- মাগুরা
- মাদারীপুর
- মানিকগঞ্জ
- মুন্সীগঞ্জ
- মেহেরপুর
- মৌলভীবাজার
- যশোর
- রংপুর
- রাঙ্গামাটি
- রাজবাড়ী
- রাজশাহী
- লক্ষ্মীপুর
- লালমনিরহাট
- শরীয়তপুর
- শেরপুর
- সাতক্ষীরা
- সাতক্ষীরা
- সিরাজগঞ্জ
- সিলেট
- সুনামগঞ্জ
- হবিগঞ্জ
- তথ্যপ্রযুক্তি
- ধর্ম
- নির্বাচন
- প্রবাস
- বাংলাদেশ
- বিনোদন
- ব্যবসা-বানিজ্য
- রাজনীতি
ঘূর্ণিঝড় মন্থা: দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
- আপডেটেড: মঙ্গলবার ২৮ Oct ২০২৫
- / পঠিত : ৮৪ বার

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে দেশজুড়ে টানা পাঁচ দিন বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে কোথাও কোথাও ভারী বর্ষণসহ দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসতে পারে। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বঙ্গোপসাগরে থাকা গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় মন্থায় পরিণত হয়েছে। এটি আরও শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এবং উত্তর দিকে অগ্রসর হয়ে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যা বা রাতের দিকে ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে সোমবার সন্ধ্যা থেকেই দেশের বিভিন্ন স্থানে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করেছে। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। মঙ্গলবার নাগাদ বৃষ্টির পরিমাণ বেড়ে দেশের অধিকাংশ জায়গায় ছড়িয়ে পড়তে পারে এবং কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
বুধবার ও বৃহস্পতিবার সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে এই সময়ে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাতের ফলে দেশজুড়ে দিন ও রাতের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে পারে। শুক্রবার নাগাদ বৃষ্টিপাতের প্রবণতা কিছু বিভাগে কমলেও রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে, তবে তখন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন





















