- প্রথম পাতা
- অপরাধ
- অর্থনীতি
- আইন আদালত
- আন্তর্জাতিক
- আবহাওয়া
- ইসলামী বই
- উলামায়ে দেওবন্দ
- এক্সক্লুসিভ
- কৃষি
- খেলাধুলা
- জাতীয়
- জেলা সংবাদ
- ঈশ্বরদী
- কক্সবাজার
- কিশোরগঞ্জ
- কুড়িগ্রাম
- কুমিল্লা
- কুষ্টিয়া
- খাগড়াছড়ি
- খুলনা
- গাইবান্ধা
- গাজীপুর
- গোপালগঞ্জ
- চট্টগ্রাম
- চাঁদপুর
- চাঁপাইনবাবগঞ্জ
- চুয়াডাঙ্গা
- জয়পুরহাট
- জামালপুর
- ঝালকাঠি
- ঝিনাইদহ
- টাঙ্গাইল
- ঠাকুরগাঁও
- ঢাকা
- দিনাজপুর
- নওগাঁ
- নড়াইল
- নরসিংদী
- নাটোর
- নারায়ণগঞ্জ
- নীলফামারী
- নেত্রকোনা
- নোয়াখালী
- পঞ্চগড়
- পটুয়াখালী
- পাবনা
- পিরোজপুর
- ফরিদপুর
- ফেনী
- বগুড়া
- বরগুনা
- বরিশাল
- বাগেরহাট
- বান্দরবান
- ব্রাহ্মণবাড়িয়া
- ভোলা
- ময়মনসিংহ
- মাগুরা
- মাদারীপুর
- মানিকগঞ্জ
- মুন্সীগঞ্জ
- মেহেরপুর
- মৌলভীবাজার
- যশোর
- রংপুর
- রাঙ্গামাটি
- রাজবাড়ী
- রাজশাহী
- লক্ষ্মীপুর
- লালমনিরহাট
- শরীয়তপুর
- শেরপুর
- সাতক্ষীরা
- সাতক্ষীরা
- সিরাজগঞ্জ
- সিলেট
- সুনামগঞ্জ
- হবিগঞ্জ
- তথ্যপ্রযুক্তি
- ধর্ম
- নির্বাচন
- প্রবাস
- বাংলাদেশ
- বিনোদন
- ব্যবসা-বানিজ্য
- রাজনীতি
নাহিদ: জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ বাতিল না হলে এনসিপি স্বাক্ষর করবে না
- আপডেটেড: মঙ্গলবার ২৮ Oct ২০২৫
- / পঠিত : ৬৯ বার

জুলাই সনদ বাস্তবায়ন আদেশে থাকা ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমতসূচক মন্তব্য বাতিল করা এবং সংবিধান সংস্কার সংক্রান্ত জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশগুলো অন্তর্ভুক্ত করা হলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই সনদে স্বাক্ষর করবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজশাহী পর্যটন মোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশে কোনো ‘নোট অব ডিসেন্ট’ থাকবে না। সংবিধান সংস্কার বিষয়ে ঐকমত্য কমিশন যে বিষয়ে একমত হয়েছে, তা গণভোটের মাধ্যমে জনগণের রায়েই নির্ধারিত হবে। জনগণই ঠিক করবে কোন প্রস্তাব সংবিধানে অন্তর্ভুক্ত হবে।
নাহিদ আরও বলেন, আমরা বলেছি, এই আদেশ অবশ্যই গণভোটে অনুমোদিত হতে হবে এবং ড. ড. মুহাম্মদ ইউনূসকে জুলাই গণঅভ্যুত্থানের বৈধতার ভিত্তিতে এটি জারি করতে হবে। যদি সরকার ঐকমত্য কমিশনের প্রস্তাবগুলো বাস্তবায়নে নিশ্চয়তা দেয়, তবে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে।
তিনি আরও বলেন, সংস্কারের বিরোধিতা করে বা ইতিহাসে দায়ভার রয়েছে, এমন কোনো রাজনৈতিক দলের সঙ্গে এনসিপি আগামী নির্বাচনে জোট করবে না।
নির্বাচনের আগে জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত বিচারের রোডম্যাপ ঘোষণা করতে হবে। সেনাবাহিনীর সংশ্লিষ্ট সদস্যদের বিচার প্রক্রিয়া চলমান রাখতে হবে, বলেন নাহিদ।
আগামী জাতীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, আগের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যাওয়া হবে না; আগামী নির্বাচন হবে ড. ইউনূসের নেতৃত্বে।
নির্বাচন কমিশনের সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, শাপলা প্রতীক না দেওয়া নির্বাচন কমিশনের সেচ্ছাচারিতা ছাড়া কিছু নয়। তারা গায়ের জোরে কাজ করছে। যদি রাজনৈতিকভাবে শাপলা প্রতীক আদায় করতে হয়, আমরা রাজপথে নেমে আদায় করব।
তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে এনসিপির রাজনৈতিক ও নির্বাচনী কর্মকাণ্ড ব্যাহত করার চেষ্টা করছে।
এর আগে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, আওয়ামী লীগ ও ভারতের প্রভাববিরোধী রাজনীতিতে জামায়াত ও বিএনপি বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবে না।
চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিতে পারবে না তারা, মন্তব্য করেন তিনি।
সারজিস আলম আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে এনসিপি শক্তিশালী দল হিসেবে অংশ নিতে চায় এবং সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চায়। কারণ কোনো দল যদি এককভাবে সংসদ গঠন করে, সেই সংসদ টেকসই হয় না।

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন





















