আজঃ বুধবার ০৪-০২-২০২৬ ইং || খ্রিষ্টাব্দ

ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ

  • আপডেটেড: বৃহস্পতিবার ০৬ Nov ২০২৫
  • / পঠিত : ৭৩ বার

ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ

ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন, সফল হতে দেবেনা জনগণ

--------মাওলানা আবদুর রব ইউসুফী


জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী বলেছেন, গত পনের বছর ধরে যে অপশক্তি দেশ-জাতির উপর জগদ্দল পাথর সেজে বসেছিল, ছাত্রজনতার অসীম ত্যাগের বিনিময়ে তারা আজ ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত। 


মাওলানা ইউসুফী বলেন, এখন দেশ চালাচ্ছে একটি অন্তর্বতীকালীন সরকার। বিদেশী বিনিয়োগ, বিদেশে জনশক্তি রপ্তানি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি মুখ থুবড়ে পড়েছে। এমতাবস্থা থেকে উত্তরনে একটি নির্বাচিত সরকারের দিকে জাতি মুখিয়ে আছে। সেই প্রত্যাশিত নির্বাচনকে বানচাল করতে একটি মহল তৎপর হয়ে উঠেছে। 


জমিয়ত নেতা আরো বলেন, বিগত দুই যুগ ধরে যারা আওয়ামী ফ্যাসিস্টদের সাথে আঁতাত করে রাজনীতি করে আসছে এবং যারা ২৪ শের ডামি নির্বাচনে অংশ গ্রহণ করে দুষ্টচক্রকে বৈধতা দিতে এগিয়ে এসেছিল সেইচক্রকে সাথে নিয়ে ঐ মহলটি ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের প্রেসক্রিপশনে দেশের রাজনৈতিক পরিবেশকে ঘোলাটে করে তুলেছে। নির্বাচন পিছালে বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে পরাজিত শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠবে। এমন রাজনীতিকে জনগণ প্রত্যাখ্যান করে চলেছে। আমি এই নেতিবাচক রাজনীতি থেকে সরে এসে ইতিবাচক রাজনীতির পথ ধরার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। 


মাওলানা ইউসুফী আজ দলীয় কার্যালয়ে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন।


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba