আজঃ বুধবার ০৪-০২-২০২৬ ইং || খ্রিষ্টাব্দ

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৮৩৪

  • আপডেটেড: রবিবার ০৯ Nov ২০২৫
  • / পঠিত : ৭৭ বার

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৮৩৪

 দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৪ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। 

শনিবার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে ২৬৩ জন, ঢাকা বিভাগে ২২৯ জন, চট্টগ্রাম বিভাগে ১০৩ জন, বরিশাল বিভাগে ১৬৭ জন ও ময়মনসিংহ বিভাগে ৭২ জন।

প্রসঙ্গত, গত বছর ডেঙ্গু আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন। আর ডেঙ্গুতে মারা গেছেন ৫৭৫ জন।

ট্যাগস :


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba