ব্রেকিং নিউজ ::
মিয়ানমারের সহিংসতায় নতুন ঢল, ১০ মাসে দেশে ঢুকেছে ১ লাখ ৩৬ হাজার রোহিঙ্গা
Posted By অনলাইন প্রেস
- আপডেটেড: বৃহস্পতিবার ১৩ Nov ২০২৫
- / পঠিত : ১৩০ বার

গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত— মাত্র ১০ মাসে মিয়ানমার থেকে আরও ১ লাখ ৩৬ হাজার ৬৪০ রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেছে বাংলাদেশে।
বুধবার (১২ নভেম্বর) নিজেদের মাসিক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা— ইউএনএইচসিআর।
প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত নতুনভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী ১ লাখ ৩৬ হাজার ৬৪০ জন রোহিঙ্গাকে তালিকাভুক্ত করেছে সংস্থাটি। সেপ্টেম্বর পর্যন্ত এই সংখ্যা ছিল ১ লাখ ৩৩ হাজার ৬৫১ জন। অর্থাৎ গত এক মাসে নতুন করে আরও ২ হাজার ৯৮৯ জন রোহিঙ্গাকে নিবন্ধন করেছে ইউএনএইচসিআর।
এ ছাড়া, এ বছরের ৩১ অক্টোবর পর্যন্ত ইউএনএইচসিআর বাংলাদেশে মোট ১১ লাখ ৬৮ হাজার ৩৯৮ জন রোহিঙ্গার নিবন্ধন করেছে।
ট্যাগস :
#রহিঙ্গা

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন





















