আজঃ বুধবার ০৪-০২-২০২৬ ইং || খ্রিষ্টাব্দ

জরুরি বৈঠকে বসেছে বিএনপি, ভার্চুয়ালি যোগ দিয়েছেন তারেক রহমান

  • আপডেটেড: শুক্রবার ১৪ Nov ২০২৫
  • / পঠিত : ৫৬ বার

জরুরি বৈঠকে বসেছে বিএনপি, ভার্চুয়ালি যোগ দিয়েছেন তারেক রহমান

বিএনপির জাতীয় স্থায়ী কমিটি জরুরি বৈঠকে বসেছে। দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী এই ফোরামের বৈঠকটি বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার পর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে শুরু হয়েছে।

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানিয়েছেন।

জরুরি বৈঠকে কোন বিষয়ে ডাকা হয়েছে তা আনুষ্ঠানিকভাবে জানা না গেলেও ধারণা করা হচ্ছে— এটি জাতীয় নির্বাচন ও গণভোট ইস্যুতে প্রধান উপদেষ্টার ভাষণের পরিপ্রেক্ষিতে এই বৈঠক ডাকা হয়েছে। বিএনপি আগে থেকেই একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোটের দাবি জানিয়ে আসছিল। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরের পর প্রধান উপদেষ্টা ড. ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে একইদিনে সংসদ নির্বাচন ও জুলাই সনদ নিয়ে গণভোটের ঘোষণা দিয়েছেন। এর পরপরই বিএনপির এই জরুরি বৈঠক আহ্বান করা হয়।


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba