যত দ্রুত নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হবে, ততই মঙ্গল: ফখরুল
- আপডেটেড: শুক্রবার ১৪ Nov ২০২৫
- / পঠিত : ১২৩ বার

যত দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে সরকার প্রতিষ্ঠা করতে পারব ততই মঙ্গল হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার রাজধানীল কুর্মিটোলা রেডিসন ব্লু লহরি হলে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ আয়োজিত ‘জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তারা আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছেন, এই গণতন্ত্রকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার জন্য।
জাতির উদ্দেশে দেয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ভাষণ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আজকে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, এটা নি:সন্দেহে আপনারা অনেকেই মনে করবেন যে-সকালের কাছে গ্রহণযোগ্য একটা বক্তব্যে দিয়েছেন।
কিন্তু এরমধ্যে তো দ্বিমত থাকতে পারে, আপনার অন্যমত থাকতে পারে। মূল কথা আমরা যেটা বলি- অতিদ্রুত, যেটা ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন দিন।

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন



















