- প্রথম পাতা
- অপরাধ
- অর্থনীতি
- আইন আদালত
- আন্তর্জাতিক
- আবহাওয়া
- ইসলামী বই
- উলামায়ে দেওবন্দ
- এক্সক্লুসিভ
- কৃষি
- খেলাধুলা
- জাতীয়
- জেলা সংবাদ
- ঈশ্বরদী
- কক্সবাজার
- কিশোরগঞ্জ
- কুড়িগ্রাম
- কুমিল্লা
- কুষ্টিয়া
- খাগড়াছড়ি
- খুলনা
- গাইবান্ধা
- গাজীপুর
- গোপালগঞ্জ
- চট্টগ্রাম
- চাঁদপুর
- চাঁপাইনবাবগঞ্জ
- চুয়াডাঙ্গা
- জয়পুরহাট
- জামালপুর
- ঝালকাঠি
- ঝিনাইদহ
- টাঙ্গাইল
- ঠাকুরগাঁও
- ঢাকা
- দিনাজপুর
- নওগাঁ
- নড়াইল
- নরসিংদী
- নাটোর
- নারায়ণগঞ্জ
- নীলফামারী
- নেত্রকোনা
- নোয়াখালী
- পঞ্চগড়
- পটুয়াখালী
- পাবনা
- পিরোজপুর
- ফরিদপুর
- ফেনী
- বগুড়া
- বরগুনা
- বরিশাল
- বাগেরহাট
- বান্দরবান
- ব্রাহ্মণবাড়িয়া
- ভোলা
- ময়মনসিংহ
- মাগুরা
- মাদারীপুর
- মানিকগঞ্জ
- মুন্সীগঞ্জ
- মেহেরপুর
- মৌলভীবাজার
- যশোর
- রংপুর
- রাঙ্গামাটি
- রাজবাড়ী
- রাজশাহী
- লক্ষ্মীপুর
- লালমনিরহাট
- শরীয়তপুর
- শেরপুর
- সাতক্ষীরা
- সাতক্ষীরা
- সিরাজগঞ্জ
- সিলেট
- সুনামগঞ্জ
- হবিগঞ্জ
- তথ্যপ্রযুক্তি
- ধর্ম
- নির্বাচন
- প্রবাস
- বাংলাদেশ
- বিনোদন
- ব্যবসা-বানিজ্য
- রাজনীতি
নির্বাচন হচ্ছে বাংলাদেশকে বিপদের দিকে ঠেলে দেওয়ার দাবি: ফরহাদ মজহার
- আপডেটেড: শুক্রবার ১৪ Nov ২০২৫
- / পঠিত : ৬০ বার

আগামী দিনে বাংলাদেশকে বিপদের দিকে ঠেলে দেওয়ার দাবি হচ্ছে নির্বাচন বলে মন্তব্য করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে একটি হোটেলে আয়োজিত ‘জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা’ শীর্ষক এক নির্বাচনী সংলাপে তিনি এ মন্তব্য করেন। সংলাপটি আয়োজন করে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (এফএসডিএস)
কোন সাংবিধানিক যুুক্তিতে নির্বাচন চাওয়া হচ্ছে প্রশ্ন তুলে ফরহাদ মজহার বলেন, ‘যদি আপনারা মনে করেন ঠিক আছে উপদেষ্টার সরকার (অন্তর্বর্তী সরকার) শেখ হাসিনার সংবিধান মেনেছে, তাহলে ২০২৯ সালের নির্বাচন আপনাকে মেনে নিতে হবে।’
অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের নির্বাচনকে অবৈধ না বলায় তিনি বলেন, ‘প্রথমত আমাদের একটি ইলেকশন তো হয়ে গেছে ২০২৪ সালে। এই উপদেষ্টা সরকারের প্রধান তো এখন পর্যন্ত সেই নির্বাচনকে অবৈধ বলেন নাই। তাঁর যে কনস্টিটিউটিং পাওয়ার (সাংবিধানিক ক্ষমতা) গণ–অভ্যুত্থানের মধ্যে হাজির হয়েছিল, এটা তিনি নিজেই নস্যাৎ করেছেন শেখ হাসিনার সংবিধানকে পুনঃপ্রতিষ্ঠিত করে।
তিনি আরও বলেন, ‘এখন অন্তর্বর্তী সরকারকে পুরোনো সংবিধান অনুযায়ী চলতে হবে। যদি আমরা আইন না মানি, তাহলে সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে। সমাজে বিশৃঙ্খলা তৈরি করবার, আগামী দিনে সংঘাত তৈরি করবার, আগামী দিনে বাংলাদেশকে বিপদের দিকে ঠেলে দেওয়ার দাবি হচ্ছে নির্বাচন।...বাংলাদেশকে আমরা অত্যন্ত দ্রুতবেগে একটা বিপদের দিকে ঠেলে দিচ্ছি।’
ফরহাদ আরও মজহার বলেন, ‘আপনারা যদি আইন না মানেন, রাজনৈতিক দল যদি আইন না মানে; তাহলে বাংলাদেশকে যে বিশৃঙ্খলা এবং গৃহযুদ্ধের দিকে আপনারা ঠেলে দেবেন, তাঁর দায়দায়িত্ব আপনারা নেবেন।’
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, গণমাধ্যম ব্যক্তিত্ব, এফএসডিএসের চেয়ারম্যান ও শিক্ষাবিদেরা বক্তব্য রাখেন।

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন



















