ব্রেকিং নিউজ ::
দেশে ভোটার সংখ্যা কত, জানা গেল
Posted By অনলাইন প্রেস
- আপডেটেড: বুধবার ১৯ Nov ২০২৫
- / পঠিত : ১৬৮ বার

দেশে বর্তমানে মোট ভোটার রয়েছেন ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে চলতি বছর তৃতীয়বারের মতো চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, দেশে বর্তমানে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৩৪ জন।
আখতার আহমেদ বলেন, চলতি বছর ২ মার্চ ইসির দেওয়া তথ্য অনুযায়ী দেশে ভোটার ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।
ট্যাগস :
#দেশের ভোটার সংখ্যা

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন





















