আজঃ বুধবার ০৪-০২-২০২৬ ইং || খ্রিষ্টাব্দ

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ

  • আপডেটেড: বৃহস্পতিবার ২০ Nov ২০২৫
  • / পঠিত : ১৩২ বার

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কোন প্রক্রিয়ায় ফিরবে সে বিষয়ে আজ রায় দেবেন আপিল বিভাগ। গত ১১ নভেম্বর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর দশম দিনের শুনানি শেষে রায়ের জন্য বৃহস্পতিবারের (২০ নভেম্বর) দিন ধার্য করেন।

এর আগে গত ৬ নভেম্বর আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি শেষ করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আপিল বিভাগকে তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় সমাজে এমনভাবে কুঠারাঘাত করেছে, যা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে। নষ্ট করে দেয়া হয়েছে সমাজব্যবস্থাকে। মৃত ব্যক্তি এসে রাতের ভোট দেবার মতো অবাস্তব ঘটনা দেখেছে জাতি।’

গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেয়া হয়। এরপর ড. বদিউল আলম মজুমদারসহ ৫ জন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আপিল করেন। 

পরবর্তীতে গত ২১ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে প্রথম দিনের মতো আপিল শুনানি শুরু হয়। এরপর গত ২২, ২৩, ২৮ ও ২৯ অক্টোবর এবং ২, ৪, ৫ ও ৬ নভেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের টানা শুনানি হয়।


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba