আজঃ বুধবার ০৪-০২-২০২৬ ইং || খ্রিষ্টাব্দ

রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে নবজাতকের মৃত্যু, আহত ২

  • আপডেটেড: শনিবার ২২ Nov ২০২৫
  • / পঠিত : ৭৪ বার

রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে নবজাতকের মৃত্যু, আহত ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা নামের এক নবজাতকের মৃত্যু হয়েছে। এসময় নবজাতকের মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভূমিকম্পের সময় এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকার আব্দুল হকের মেয়ে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভূমিকম্পের সময় ঘটনাস্থল হয়ে ভুলতা গাউছিয়া যাচ্ছিলেন তারা। এ সময় হঠাৎ ভূমিকম্পে সড়কের পাশের দেয়াল ধসে পড়ে। এতে নবজাতক ফাতেমা দেয়ালের নিচে চাপা পড়ে এবং তার মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হন। পরে দেয়ালের ইট সরিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। আহত অবস্থায় নবজাতকের মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগমকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান বলেন, ‘ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা নামের এক নবজাতকের মৃত্যু হয়েছে। এসময় নবজাতকের মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম গুরুতর আহত হলে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।’

ট্যাগস :


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba