আজঃ বুধবার ০৪-০২-২০২৬ ইং || খ্রিষ্টাব্দ

মির্জা ফখরুল: গণভোটে স্পষ্ট ধারণা নেই জনগণের

  • আপডেটেড: রবিবার ২৩ Nov ২০২৫
  • / পঠিত : ৩৬ বার

মির্জা ফখরুল: গণভোটে স্পষ্ট ধারণা নেই জনগণের

গণভোট নিয়ে দেশের সাধারণ মানুষের মধ্যে এখনো স্পষ্ট ধারণা তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ কী বোঝানো হচ্ছে, তা অনেকেই ঠিকভাবে বুঝতে পারছেন না।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীর আইডিইবি মিলনায়তনে মউশিক কেয়ারটেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, পিআর দেশের মানুষ বোঝে না। পিআরের সঙ্গে আমাদের পরিচয় নেই। গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ মানুষ বুঝতে পারছে না। শেষ দিন পর্যন্তও অনেকেই বুঝতে পারবে না।

তিনি আরও অভিযোগ করেন, গত ১৫-১৬ বছর দেশে ‘দানবীয় সরকার’ শাসন করেছে, যারা নিজেদের লোক দিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে।

তার ভাষ্য, অবৈধভাবে ক্ষমতায় থাকা সরকারের সময় রাষ্ট্রের সব প্রতিষ্ঠান দলীয়করণ করা হয়েছে।

ধর্মীয় মূল্যবোধ প্রসঙ্গে তিনি বলেন, এ দেশে এত মুসলমান, এত মসজিদ-মাদ্রাসা, এত আলেম-উলামা থাকা সত্ত্বেও দেশে এত অন্যায়, দুর্নীতি আর পাপ কেন? কেন মানুষ চুরি করে, দুর্নীতি করে, সম্পদ বিদেশে পাচার করে? একটি মসজিদ নির্মাণে মানুষের যত আগ্রহ একজন ভালো মানুষ গঠনের ক্ষেত্রে সেই আগ্রহ থাকে না কেন?

ট্যাগস :


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba