ব্রেকিং নিউজ ::
মামুনুর রশিদ কাসেমী গ্রেপ্তার
Posted By অনলাইন প্রেস
- আপডেটেড: সোমবার ২৪ Nov ২০২৫
- / পঠিত : ১১৭ বার

শরীয়াহ ভিত্তিক আদর্শ নিকাহ (বিবাহ) ব্যুরো ও কনসালটেন্ট প্ল্যাটফর্ম ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’র প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমীকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ রবিবার বিকেল ৩টার দিকে ঢাকার আটিবাজারের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গত পরশু কাসেমীর স্ত্রী কেরানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছিলেন। সেই মামলায় আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন





















