আজঃ বুধবার ০৪-০২-২০২৬ ইং || খ্রিষ্টাব্দ

খালেদা জিয়াকে দেশের মানুষ নেতৃত্বের আসনে দেখতে চায়: রিজভী

  • আপডেটেড: বৃহস্পতিবার ২৭ Nov ২০২৫
  • / পঠিত : ৩৬ বার

খালেদা জিয়াকে দেশের মানুষ নেতৃত্বের আসনে দেখতে চায়: রিজভী

 বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের মানুষ খালেদা জিয়াকে নেতৃত্বের আসনে দেখতে চায়। কোটি কোটি মানুষ তাকে ভালোবাসে।’

বুধবার (২৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মহিলা দল আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

তিনি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চান।

রিজভী বলেন, ‘নানা রোগ, শোক, নির্যাতনের মুখেও দেশ ছেড়ে যাননি বিএনপি চেয়ারপারসন। কৃত্রিমভাবে শেখ হাসিনা সরকার তার অসুস্থতাকে স্বাভাবিক দেখাতে চেয়েছে। কিন্তু তার মনোবল নেতাকর্মীদের সাহসী করে তুলেছে।’

তিনি আরও বলেন, ‘দেশের সম্পদ চুরি করে পালিয়ে গেছেন শেখ হাসিনা। এর প্রমাণ অগ্রণী ব্যাংকের ভল্টে তার কোটি কোটি টাকার স্বর্ণের সন্ধান। চৌর্যবৃত্তির প্রবণতা ছিল বলেই দেশ ছেড়ে পালাতে হয়েছে।’

খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ‘একদিকে একজন সর্বস্ব দিয়ে দেশের মানুষকে ভালোবেসে আকড়ে ধরে থেকেছেন, আরেকজন দেশের সম্পদ চুরি করে পালিয়ে গেছেন।’

আগামী নির্বাচন যেন অবাধ সুষ্ঠু হয়। সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে অন্তর্বর্তী সরকার সঠিকভাবে দায়িত্ব পালন করবে-সেই প্রত্যাশার কথাও জানান রিজভী।


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba