ব্রেকিং নিউজ ::
জামায়াত নেতা তাহেরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
Posted By অনলাইন প্রেস
- আপডেটেড: শুক্রবার ২৮ Nov ২০২৫
- / পঠিত : ১৪১ বার

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরকে দেখতে আজ বৃহস্পতিবার হাসপাতালে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গত তিন দিন ধরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জামায়াতের এ নেতা।
দলটির প্রচার বিভাগ জানিয়েছে, হাসপাতালে আজ আবদুল্লাহ তাহেরের খোঁজখবর নেন মির্জা ফখরুল। তাঁর সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জেনে তাহেরের দ্রুত রোগমুক্তি কামনা করেন বিএনপির মহাসচিব।

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন



















