আজঃ বুধবার ০৪-০২-২০২৬ ইং || খ্রিষ্টাব্দ

শুক্রবার থেকে ৫ দিনের জোড় শুরু

  • আপডেটেড: শুক্রবার ২৮ Nov ২০২৫
  • / পঠিত : ১৪১ বার

শুক্রবার থেকে ৫ দিনের জোড় শুরু

টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানে শুক্রবার (২৮ নভেম্বর) ফজরের পর আম বয়ানের মাধ্যমে শুরু হবে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের আয়োজনে ৫ দিনের জোড়। মঙ্গলবার (২ ডিসেম্বর) মোনাজাতের মধ্য দিয়ে জোড় ইজতেমার সমাপ্তি হবে।

রীতি অনুযায়ী প্রতিবছর বিশ্ব ইজতেমার পূর্বপ্রস্তুতি হিসেবে এই জোড় অনুষ্ঠিত হয়। অনেকে এটাকে জোড় ইজতেমাও বলেন। এখানে তাবলিগের সাথীরা পুরো বছরের কাজের কারগুজারি (কাজের ফলাফল) পেশ করেন এবং মুরুব্বিদের থেকে রাহবারি (নির্দেশনা) নেওয়ার সুযোগ পান। এ উপলক্ষে দেশ-বিদেশের শুরায়ি নেজামের প্রবীণ মুরুব্বিরা ইতোমধ্যেই টঙ্গীতে সমবেত হয়েছেন।ইজতেমার মুরুব্বিদের সূত্রে জানা গেছে, পাঁচ দিনের জোড় তাবলিগ জামাতের এক ঐতিহ্য বিশেষ। দাওয়াতের কাজের চেতনার স্পন্দন জাগানোর বিশেষ আয়োজন। এখান থেকেই সারাবছরের কাজের সঠিক নকশা ও দিক-নির্দেশনা নির্ধারিত হয়। তাবলিগের সাথী তথা দাঈদের আমল, দাওয়াত, তারতিব এবং দেশের প্রেক্ষাপটে করণীয় ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান উপস্থাপন করেন মুরব্বিরা। এর ফলে তাবলিগের সাথিরা দুনিয়া ও আখেরাতের জিন্দেগী পরিচালনার বিষয়ে বিশেষ পথনির্দেশ লাভ করেন।

জোড় ইজতেমায় শুধুমাত্র ৩ চিল্লার সাথী এবং কমপক্ষে ১ চিল্লা সময় লাগানো আলেমরা অংশ নেবেন। এর ফলে জোড়ের স্বতন্ত্র মর্যাদা ও গুরুত্ব বজায় থাকে।জোড় উপলক্ষে স্থানীয় প্রশাসন এবং সেবা সংস্থাগুলো প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে। নিরাপত্তার জন্য তাবলিগের স্বেচ্ছাসেবকের পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনি মোতায়েন করা হয়েছে।


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba