আজঃ বুধবার ০৪-০২-২০২৬ ইং || খ্রিষ্টাব্দ

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার আশা সিইসির

  • আপডেটেড: রবিবার ৩০ Nov ২০২৫
  • / পঠিত : ১০০ বার

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার আশা সিইসির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।শনিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশা প্রকাশ করেন।সিইসি জানান, গণভোট নিয়ে এখনও জোরালো প্রচারণা শুরু হয়নি। সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে বড় পরিসরে সচেতনতামূলক প্রচারণা পরিচালনার পরিকল্পনা করছে। সে অনুযায়ী প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কখনোই খুব ভালো ছিল না। তবে আগের তুলনায় এখন অনেক উন্নতি হয়েছে। পুলিশ, আনসার, বিজিবি, র‍্যাব ও সেনাবাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। ছুরি-ছিনতাইয়ের মতো বিচ্ছিন্ন ঘটনা আগেও ছিল, এখনও আছে, কিন্তু সামগ্রিক পরিস্থিতি আরও উন্নত হবে।”মক ভোটিং আয়োজনের কারণ ব্যাখ্যা করে নাসির উদ্দিন বলেন, দীর্ঘ ১৫ বছর জনগণের প্রত্যক্ষ ভোটদানের অভিজ্ঞতা কমে গেছে। তাই ভোটদানের প্রক্রিয়া আবারও দেখাতে এবং দুই ব্যালটে ভোট দিতে কত সময় লাগে তা পর্যবেক্ষণের জন্য মক ভোটিং আয়োজন করা হয়েছে।

ট্যাগস :


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba