- প্রথম পাতা
- অপরাধ
- অর্থনীতি
- আইন আদালত
- আন্তর্জাতিক
- আবহাওয়া
- ইসলামী বই
- উলামায়ে দেওবন্দ
- এক্সক্লুসিভ
- কৃষি
- খেলাধুলা
- জাতীয়
- জেলা সংবাদ
- ঈশ্বরদী
- কক্সবাজার
- কিশোরগঞ্জ
- কুড়িগ্রাম
- কুমিল্লা
- কুষ্টিয়া
- খাগড়াছড়ি
- খুলনা
- গাইবান্ধা
- গাজীপুর
- গোপালগঞ্জ
- চট্টগ্রাম
- চাঁদপুর
- চাঁপাইনবাবগঞ্জ
- চুয়াডাঙ্গা
- জয়পুরহাট
- জামালপুর
- ঝালকাঠি
- ঝিনাইদহ
- টাঙ্গাইল
- ঠাকুরগাঁও
- ঢাকা
- দিনাজপুর
- নওগাঁ
- নড়াইল
- নরসিংদী
- নাটোর
- নারায়ণগঞ্জ
- নীলফামারী
- নেত্রকোনা
- নোয়াখালী
- পঞ্চগড়
- পটুয়াখালী
- পাবনা
- পিরোজপুর
- ফরিদপুর
- ফেনী
- বগুড়া
- বরগুনা
- বরিশাল
- বাগেরহাট
- বান্দরবান
- ব্রাহ্মণবাড়িয়া
- ভোলা
- ময়মনসিংহ
- মাগুরা
- মাদারীপুর
- মানিকগঞ্জ
- মুন্সীগঞ্জ
- মেহেরপুর
- মৌলভীবাজার
- যশোর
- রংপুর
- রাঙ্গামাটি
- রাজবাড়ী
- রাজশাহী
- লক্ষ্মীপুর
- লালমনিরহাট
- শরীয়তপুর
- শেরপুর
- সাতক্ষীরা
- সাতক্ষীরা
- সিরাজগঞ্জ
- সিলেট
- সুনামগঞ্জ
- হবিগঞ্জ
- তথ্যপ্রযুক্তি
- ধর্ম
- নির্বাচন
- প্রবাস
- বাংলাদেশ
- বিনোদন
- ব্যবসা-বানিজ্য
- রাজনীতি
লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া, সঙ্গী হচ্ছেন ১৪ জন
- আপডেটেড: শুক্রবার ০৫ Dec ২০২৫
- / পঠিত : ৫২ বার

দীর্ঘদিনের অসুস্থতা ও চিকিৎসকদের পরামর্শক্রমে অবশেষে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে বিদেশ যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে লন্ডন নিয়ে যাওয়া হচ্ছে। বৃহস্পতিবার বেলা তিনটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন।
সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে অথবা শুক্রবার ভোরের দিকে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা হতে পারেন। কাতার সরকারের সৌজন্যে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে সাবেক এই প্রধানমন্ত্রীকে নিয়ে যাওয়া হবে। এ বিষয়ে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
বিএনপি চেয়ারপারসনের বিদেশযাত্রায় তার সফরসঙ্গী হিসেবে থাকছেন মোট ১৪ জন। এর মধ্যে রয়েছেন তার পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান ও ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসক। চিকিৎসক দলের সদস্যরা হলেন ডা. মো. শাহাবুদ্দিন তালুকদার, ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন, ডা. নূরউদ্দিন আহমদ, ডা. মোহাম্মদ আল মামুন এবং ডা. মো. জাফর ইকবাল।
চিকিৎসক ও পরিবারের সদস্য ছাড়াও সফরসঙ্গীদের তালিকায় রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ এনামুল হক চৌধুরী। নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) দুই সদস্য সৈয়দ সামিন মাহফুজ ও হাসান শাহরিয়ার ইকবাল তার সঙ্গে যাচ্ছেন। এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী মো. আবদুল হাই মল্লিক এবং সহকারী ব্যক্তিগত সচিব মো. মাসুদুর রহমানও থাকছেন এই বহরে। দীর্ঘদিনের গৃহকর্মী রূপা শিকদার ও ফাতেমা বেগমও তার সঙ্গে লন্ডন যাচ্ছেন।
গত ১২ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, তার শারীরিক অবস্থার বিশেষ কোনো পরিবর্তন লক্ষ করা যায়নি। ফুসফুসের সংক্রমণজনিত জটিলতায় কিছুটা উন্নতি হলেও হৃদ্যন্ত্রের সমস্যা এখনো রয়ে গেছে। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে।
উল্লেখ্য, এর আগে উন্নত চিকিৎসার জন্য গত জানুয়ারি মাসেও তিনি লন্ডন গিয়েছিলেন। সে সময় প্রথমে হাসপাতালে এবং পরবর্তী সময়ে ছেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নিয়েছিলেন তিনি। প্রায় চার মাস বিদেশে অবস্থানের পর গত ৬ মে তিনি দেশে ফিরে আসেন।

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন















