আজঃ বুধবার ০৪-০২-২০২৬ ইং || খ্রিষ্টাব্দ

বুধবার সিইসির ভাষণ রেকর্ডের প্রস্তুতি নিতে বিটিভি-বেতারকে ইসির চিঠি

  • আপডেটেড: মঙ্গলবার ০৯ Dec ২০২৫
  • / পঠিত : ২৩ বার

বুধবার সিইসির ভাষণ রেকর্ডের প্রস্তুতি নিতে বিটিভি-বেতারকে ইসির চিঠি

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার অংশ হিসেবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ড করার জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে প্রস্তুতি নিতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১০ ডিসেম্বর সিইসির ভাষণ রেকর্ড করার জন্য সংশ্লিষ্ট দুই মাধ্যমকে আনুষ্ঠানিকভাবে প্রস্তুত থাকতে বলা হয়েছে। সাধারণত বিটিভি ও বেতারে সিইসির ভাষণের মধ্য দিয়েই জাতীয় নির্বাচন তফসিল ঘোষণা করা হয়ে থাকে।

গতকাল ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, ১০ ডিসেম্বর সিইসির ভাষণ রেকর্ডের জন্য বিটিভি ও বেতারকে প্রস্তুত থাকার নির্দেশ পাঠানো হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, বিটিভি ও বাংলাদেশ বেতারকে পাঠানো চিঠিতে ভাষণ তাৎক্ষণিকভাবে রেকর্ড ও প্রচারের ব্যবস্থা রাখার কথা উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, সিইসি জাতির উদ্দেশে ভাষণ দেবেন এবং ভাষণ প্রচারের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়ে রাখতে হবে।

ট্যাগস :


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba