নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়ে মনোনয়ন পেলেন সেলিম
- আপডেটেড: মঙ্গলবার ০৯ Dec ২০২৫
- / পঠিত : ১০১ বার

নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) একাংশের চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। বিএনপিতে যোগ দিয়েই তিনি লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে থেকে দলটির মনোনয়ন পেয়েছেন।
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সোমবার (৮ ডিসেম্বর) বিএনপিতে যোগ দেন শাহাদাত হোসেন সেলিম। তার যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
অনুষ্ঠানে সাংবাদিকদের আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সামনে অনেক চ্যালেঞ্জ। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এখনো শেষ হয়নি। নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার নিশ্চিত করতে হবে।
লক্ষ্মীপুর-১ আসনে শাহাদাত হোসেন সেলিম বিএনপির মনোনয়ন পেয়েছেন জানিয়ে তিনি বলেন, মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা থাকবেই, তবে তা যেন সুস্থ প্রতিযোগিতা হয়। একজনকে প্রার্থী ঘোষণার সঙ্গে সঙ্গেই অন্যরা রাজনৈতিক শিষ্টাচার রক্ষা করে যেন, তা মেনে নেন।

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন




















