আট দলের জোটে যাওয়ার দাবি ভিত্তিহীন: জমিয়ত মহাসচিব
- আপডেটেড: বুধবার ১০ Dec ২০২৫
- / পঠিত : ২১৭ বার

আট দলীয় জোটে সন্তোষজনক আসন পেলে অংশ নেবে এমন দাবি ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এ ধরনের প্রচারণার তীব্র প্রতিবাদ জানান।বিবৃতিতে তিনি বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ একটি আদর্শিক, ইসলামপন্থী ও নীতিনিষ্ঠ রাজনৈতিক দল। নীতি ও আদর্শ বিসর্জন দিয়ে কোনো জোটে যোগ দেওয়ার ইতিহাস দলের নেই; ভবিষ্যতেও এমন কিছু হবে না। ইসলাম ও জাতির স্বার্থবিরোধী কোনো প্রচেষ্টার সঙ্গে দল কখনো আপস করেনি, করবেও না।
মহাসচিব আরও বলেন, দলের রাজনৈতিক অবস্থান বা সিদ্ধান্ত নির্ধারিত হবে শুধু নীতিনির্ধারণী ফোরাম ‘মজলিসে খাস’-এর পরামর্শ ও চূড়ান্ত সিদ্ধান্তের ভিত্তিতে।তিনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যারা গুজব ছড়াচ্ছে, তারা মূলত জমিয়তের জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা ও স্পষ্ট আদর্শিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতেই এমন অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণার তিনি তীব্র নিন্দা জানান।

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন





















