- প্রথম পাতা
- অপরাধ
- অর্থনীতি
- আইন আদালত
- আন্তর্জাতিক
- আবহাওয়া
- ইসলামী বই
- উলামায়ে দেওবন্দ
- এক্সক্লুসিভ
- কৃষি
- খেলাধুলা
- জাতীয়
- জেলা সংবাদ
- ঈশ্বরদী
- কক্সবাজার
- কিশোরগঞ্জ
- কুড়িগ্রাম
- কুমিল্লা
- কুষ্টিয়া
- খাগড়াছড়ি
- খুলনা
- গাইবান্ধা
- গাজীপুর
- গোপালগঞ্জ
- চট্টগ্রাম
- চাঁদপুর
- চাঁপাইনবাবগঞ্জ
- চুয়াডাঙ্গা
- জয়পুরহাট
- জামালপুর
- ঝালকাঠি
- ঝিনাইদহ
- টাঙ্গাইল
- ঠাকুরগাঁও
- ঢাকা
- দিনাজপুর
- নওগাঁ
- নড়াইল
- নরসিংদী
- নাটোর
- নারায়ণগঞ্জ
- নীলফামারী
- নেত্রকোনা
- নোয়াখালী
- পঞ্চগড়
- পটুয়াখালী
- পাবনা
- পিরোজপুর
- ফরিদপুর
- ফেনী
- বগুড়া
- বরগুনা
- বরিশাল
- বাগেরহাট
- বান্দরবান
- ব্রাহ্মণবাড়িয়া
- ভোলা
- ময়মনসিংহ
- মাগুরা
- মাদারীপুর
- মানিকগঞ্জ
- মুন্সীগঞ্জ
- মেহেরপুর
- মৌলভীবাজার
- যশোর
- রংপুর
- রাঙ্গামাটি
- রাজবাড়ী
- রাজশাহী
- লক্ষ্মীপুর
- লালমনিরহাট
- শরীয়তপুর
- শেরপুর
- সাতক্ষীরা
- সাতক্ষীরা
- সিরাজগঞ্জ
- সিলেট
- সুনামগঞ্জ
- হবিগঞ্জ
- তথ্যপ্রযুক্তি
- ধর্ম
- নির্বাচন
- প্রবাস
- বাংলাদেশ
- বিনোদন
- ব্যবসা-বানিজ্য
- রাজনীতি
যশোরে ভেজাল দস্তা সার কারখানায় অভিযান, মালিককে ৮০ হাজার টাকা জরিমানা
- আপডেটেড: বৃহস্পতিবার ১৮ Dec ২০২৫
- / পঠিত : ৬৫ বার

যশোর সদরের নরেন্দ্রপুর ইউনিয়নের খন্দকার পাড়ায় ভেজাল দস্তা সার কারখানায় অভিযান চালিয়ে তা ধ্বংস করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে কারখানার মালিক ইকরামুল খন্দকারকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ইকরামুল খন্দকার নরেন্দ্রপুর ইউনিয়নের খন্দকার পাড়ার বাসিন্দা।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মো.সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা ও পুলিশ সদস্যরা অংশ নেন। ভোক্তা অধিকারের সহকারি পরিচালক মোঃ সেলিমুজ্জামান গণমাধ্যমকে জানান,কারখানাটিতে মাটির সঙ্গে চুন,চক পাউডার ও টাইলসের ডাস্ট মিশিয়ে দানাদার দস্তা সার তৈরি করা হচ্ছিল। পরে এসব ভেজাল সার ঢাকার ঠিকানা সংবলিত বিভিন্ন নামী কোম্পানির মোড়কে ভরে বাজারজাত করা হচ্ছিল।প্রতিটি প্যাকেট ২২০ টাকা দরে বিক্রি করা হতো। গত প্রায় ৯ মাস ধরে অত্যন্ত গোপনে এই অবৈধ কার্যক্রম চলছিল। অভিযানকালে কারখানার ভেতর বিপুল পরিমাণ কাঁচামাল ও প্রস্তুত ভেজাল সার পাওয়া যায়।যার আনুমানিক বাজারমূল্য প্রায় চার লাখ টাকা।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টিম এসব মালামাল ঘটনাস্থলেই ধ্বংস করে।
সহকারী পরিচালক মো.সেলিমুজ্জামান আরো জানান,ভেজাল সার কৃষকদের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের প্রতারণা রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অভিযানের শেষে কারখানাটি বন্ধ করে দেওয়া হয় এবং মালিক ইকরামুল খন্দকারের কাছ থেকে তাৎক্ষণিকভাবে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন





















