- প্রথম পাতা
- অপরাধ
- অর্থনীতি
- আইন আদালত
- আন্তর্জাতিক
- আবহাওয়া
- ইসলামী বই
- উলামায়ে দেওবন্দ
- এক্সক্লুসিভ
- কৃষি
- খেলাধুলা
- জাতীয়
- জেলা সংবাদ
- ঈশ্বরদী
- কক্সবাজার
- কিশোরগঞ্জ
- কুড়িগ্রাম
- কুমিল্লা
- কুষ্টিয়া
- খাগড়াছড়ি
- খুলনা
- গাইবান্ধা
- গাজীপুর
- গোপালগঞ্জ
- চট্টগ্রাম
- চাঁদপুর
- চাঁপাইনবাবগঞ্জ
- চুয়াডাঙ্গা
- জয়পুরহাট
- জামালপুর
- ঝালকাঠি
- ঝিনাইদহ
- টাঙ্গাইল
- ঠাকুরগাঁও
- ঢাকা
- দিনাজপুর
- নওগাঁ
- নড়াইল
- নরসিংদী
- নাটোর
- নারায়ণগঞ্জ
- নীলফামারী
- নেত্রকোনা
- নোয়াখালী
- পঞ্চগড়
- পটুয়াখালী
- পাবনা
- পিরোজপুর
- ফরিদপুর
- ফেনী
- বগুড়া
- বরগুনা
- বরিশাল
- বাগেরহাট
- বান্দরবান
- ব্রাহ্মণবাড়িয়া
- ভোলা
- ময়মনসিংহ
- মাগুরা
- মাদারীপুর
- মানিকগঞ্জ
- মুন্সীগঞ্জ
- মেহেরপুর
- মৌলভীবাজার
- যশোর
- রংপুর
- রাঙ্গামাটি
- রাজবাড়ী
- রাজশাহী
- লক্ষ্মীপুর
- লালমনিরহাট
- শরীয়তপুর
- শেরপুর
- সাতক্ষীরা
- সাতক্ষীরা
- সিরাজগঞ্জ
- সিলেট
- সুনামগঞ্জ
- হবিগঞ্জ
- তথ্যপ্রযুক্তি
- ধর্ম
- নির্বাচন
- প্রবাস
- বাংলাদেশ
- বিনোদন
- ব্যবসা-বানিজ্য
- রাজনীতি
বিএনপি নেতার ঘরে ‘তালা দিয়ে আগুন’: শিশুর মৃত্যু, ২ জনের অবস্থা আশঙ্কাজনক
- আপডেটেড: রবিবার ২১ Dec ২০২৫
- / পঠিত : ১০৭ বার

বাইরে থেকে ‘ঘরের দরজায় তালা লাগিয়ে’ পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। মুহূর্তের মধ্যেই সেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় পুড়ে অঙ্গার হয়েছে সাত বছর বয়সী এক শিশু। মর্মান্তিক এই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন শিশুটির দুই বোন এবং বাবা।
হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ইউনিয়নের পশ্চিম চরমনসা গ্রামের সুতারগোপটা এলাকায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
আগুনে পুড়ে মারা যাওয়া শিশুটির নাম আয়েশা আক্তার সানজু। সে স্থানীয় বিএনপি নেতা ও কীটনাশক ব্যবসায়ী বেলাল চৌধুরীর মেয়ে। এ ঘটনায় বেলাল চৌধুরী নিজে এবং তার আরও দুই মেয়ে গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন ১৪ বছর বয়সী সামিয়া আক্তার বিথী ও ১৭ বছর বয়সী সালমা আক্তার স্মৃতি। তাদের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। বেলাল চৌধুরী বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ভুক্তভোগী বেলাল চৌধুরী ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও বেলালের মা হাজেরা বেগম জানান, রাতে তিনি জানালা দিয়ে ছেলের টিনশেড ঘরে আগুন জ্বলতে দেখেন। আগুনের বিষয়টি টের পেয়ে তিনি ঘর থেকে বেরিয়ে এলেও ছেলের ঘরের দুটি দরজাতেই বাইরে থেকে তালা লাগানো ছিল। জীবন বাঁচাতে বেলাল ভেতর থেকে দরজা ভেঙে বেরিয়ে আসেন। এ সময় বেলালের স্ত্রী নাজমা তাদের চার মাস বয়সী শিশু আবির হোসেন ও ছয় বছরের ছেলে হাবিবকে নিয়ে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।
হাজেরা বেগম আরও বলেন, ‘একটি কক্ষে আমার নাতনিরা ঘুমাচ্ছিল। আগুনের ভয়াবহতার মধ্যে দুজনকে কোনোমতে বের করা সম্ভব হলেও ছোট নাতনি সানজু ঘরের ভেতরেই আটকা পড়ে এবং পুড়ে মারা যায়।’ তিনি অভিযোগ করেন, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে দরজায় তালা দিয়ে পেট্রল ব্যবহার করে এই আগুন লাগিয়েছে। তবে কারা বা কেন এই ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস। লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রণজিৎ কুমার দাস জানান, তারা দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থল থেকে এক শিশুর মরদেহ এবং দগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়। দগ্ধদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু হয়েছে এবং আরও তিনজন দগ্ধ হয়েছেন। পুরো বিষয়টি পুলিশ গুরুত্বসহকারে তদন্ত করছে।

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন





















