- প্রথম পাতা
- অপরাধ
- অর্থনীতি
- আইন আদালত
- আন্তর্জাতিক
- আবহাওয়া
- ইসলামী বই
- উলামায়ে দেওবন্দ
- এক্সক্লুসিভ
- কৃষি
- খেলাধুলা
- জাতীয়
- জেলা সংবাদ
- ঈশ্বরদী
- কক্সবাজার
- কিশোরগঞ্জ
- কুড়িগ্রাম
- কুমিল্লা
- কুষ্টিয়া
- খাগড়াছড়ি
- খুলনা
- গাইবান্ধা
- গাজীপুর
- গোপালগঞ্জ
- চট্টগ্রাম
- চাঁদপুর
- চাঁপাইনবাবগঞ্জ
- চুয়াডাঙ্গা
- জয়পুরহাট
- জামালপুর
- ঝালকাঠি
- ঝিনাইদহ
- টাঙ্গাইল
- ঠাকুরগাঁও
- ঢাকা
- দিনাজপুর
- নওগাঁ
- নড়াইল
- নরসিংদী
- নাটোর
- নারায়ণগঞ্জ
- নীলফামারী
- নেত্রকোনা
- নোয়াখালী
- পঞ্চগড়
- পটুয়াখালী
- পাবনা
- পিরোজপুর
- ফরিদপুর
- ফেনী
- বগুড়া
- বরগুনা
- বরিশাল
- বাগেরহাট
- বান্দরবান
- ব্রাহ্মণবাড়িয়া
- ভোলা
- ময়মনসিংহ
- মাগুরা
- মাদারীপুর
- মানিকগঞ্জ
- মুন্সীগঞ্জ
- মেহেরপুর
- মৌলভীবাজার
- যশোর
- রংপুর
- রাঙ্গামাটি
- রাজবাড়ী
- রাজশাহী
- লক্ষ্মীপুর
- লালমনিরহাট
- শরীয়তপুর
- শেরপুর
- সাতক্ষীরা
- সাতক্ষীরা
- সিরাজগঞ্জ
- সিলেট
- সুনামগঞ্জ
- হবিগঞ্জ
- তথ্যপ্রযুক্তি
- ধর্ম
- নির্বাচন
- প্রবাস
- বাংলাদেশ
- বিনোদন
- ব্যবসা-বানিজ্য
- রাজনীতি
প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ
- আপডেটেড: শুক্রবার ১৯ Dec ২০২৫
- / পঠিত : ৫৫ বার

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অবস্থিত দুটি শীর্ষস্থানীয় গণমাধ্যমের কার্যালয় লক্ষ্য করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে এই অগ্নিসংযোগ ও হামলার ঘটনাটি ঘটে। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।
ঘটনার সূত্রপাত হয় শাহবাগ থেকে আসা একটি মিছিলকে কেন্দ্র করে। জানা গেছে, গতকাল রাত পৌনে ১২টার দিকে একদল বিক্ষুব্ধ ব্যক্তি মিছিল নিয়ে কারওয়ান বাজারের দিকে অগ্রসর হয়। তারা প্রথম আলো কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। এ সময় সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের শান্ত করার চেষ্টা করলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
বিক্ষুব্ধরা লাঠিসোঁটা নিয়ে ভবনের নিচতলায় ব্যাপক ভাঙচুর চালায়, যার ফলে জানালার অধিকাংশ কাচ ভেঙে যায়। রাত ১২টার দিকে হামলাকারীদের একটি অংশ ভবনের ভেতরে প্রবেশ করে। তারা আসবাবপত্র, নথিপত্র ও টেবিল-চেয়ার রাস্তায় বের করে এনে তাতে আগুন ধরিয়ে দেয়। এ সময় ঘটনাস্থলে সেনাবাহিনী উপস্থিত হয়ে বিক্ষুব্ধদের বোঝানোর চেষ্টা করে।
উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে সেনাবাহিনী, র্যাব ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য অবস্থান নেয়। হামলাকারীরা একপর্যায়ে প্রথম আলো ভবন থেকে সরে গিয়ে পার্শ্ববর্তী ডেইলি স্টার কার্যালয়ে হামলা চালায় এবং সেখানেও অগ্নিসংযোগ করে।
আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন। ফায়ার সার্ভিসের মুখপাত্র শাজাহান সিকদার জানান, ডেইলি স্টার ভবনের আগুন নিয়ন্ত্রণে দুইটি ইউনিট কাজ করেছে। রাত ১টা ৪০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্রে নিশ্চিত করা হয়েছে।

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন





















