আজঃ বুধবার ০৪-০২-২০২৬ ইং || খ্রিষ্টাব্দ

হাদির সমাধি কবি নজরুলের পাশে, জানাজা মানিক মিয়া অ্যাভিনিউতে

  • আপডেটেড: শনিবার ২০ Dec ২০২৫
  • / পঠিত : ১৩৭ বার

হাদির সমাধি কবি নজরুলের পাশে, জানাজা মানিক মিয়া অ্যাভিনিউতে

পরিবারের চাওয়া অনুযায়ী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে।


তার নামাজে জানাজা আগামীকাল শনিবার মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর অনুষ্ঠিত হবে।ইনকিলাব মঞ্চের ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে বলা হয়েছে, আগামীকাল (শনিবার) বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। শহীদ ওসমান হাদির নামাজে জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

একই সঙ্গে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এসময় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ।এর আগে বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ওসমান হাদির মরদেহ বহনকারী বিমান। বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৫৮৫-এর করে সিঙ্গাপুর থেকে দেশে আনা হয়েছে হাদির মরদেহ।

ইনকিলাব মঞ্চের ফেসবুক পোস্টে বলা হয়, শহীদ ওসমান হাদিকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমাগার এর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। সেখানে শহীদ ওসমান হাদিকে রেখে ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে এসে অবস্থান নিবে।

এতে বলা হয়, পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করার এবং মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার প্রেক্ষিতে আজকের পরিবর্তে আগামীকাল মিছিলসহ ভাইকে সেন্ট্রাল মসজিদে আনা হবে।

আরও বলা হয়, ছাত্র জনতা আজ ও আগামীকাল শৃঙ্খলার সাথে আন্দোলন জারি রাখবেন যেন কোনো গোষ্ঠি অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলন স্তিমিত করতে না পারে একইসাথে সহিংসতা করার সুযোগও না পায়।

মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না জানিয়ে পোস্টে বলা হয়, সকলের নিকট শৃঙ্খলা বজায় রাখার এবং শহীদ ওসমান হাদির জন্য দোয়া পৌঁছানোর অনুরোধ করা হচ্ছে।

ট্যাগস :


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba