ব্রেকিং নিউজ ::
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভিসা সেবা সাময়িকভাবে বন্ধ
Posted By অনলাইন প্রেস
- আপডেটেড: মঙ্গলবার ২৩ Dec ২০২৫
- / পঠিত : ১৬৭ বার

দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের সামনে গত শনিবার রাতে চরমপন্থী সংগঠন ‘অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা’র ২০-২৫ জনের একটি দল বিক্ষোভ করে। সেখানে তারা কিছুক্ষণ অবস্থান নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দেয় এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেয়।
এ ঘটনা নিয়ে গতকাল রোববার বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ‘দিল্লিতে কূটনৈতিক এলাকার ভেতরে বাংলাদেশ মিশনের অবস্থান খুবই নিরাপদ স্থানে, সেখানে হিন্দু চরমপন্থীরা ওই এলাকার মধ্যে আসতে পারবে কেন? তাহলে তাদের আসতে দেওয়া হয়েছে, এমন ঘটনা প্রত্যশিত নয়। এ ঘটনায় দিল্লিতে হাইকমিশনারের পরিবার ঝুঁকি ও হুমকি অনুভব করছে।’
ট্যাগস :
#ভিসা বন্ধ

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন





















