আজঃ মঙ্গলবার ২৪-০৩-২০২৬ ইং || খ্রিষ্টাব্দ

জাতীয় সংসদ নির্বাচন স্বতন্ত্র প্রার্থীদের জন্য ৫৬ প্রতীকের তালিকা প্রকাশ

  • আপডেটেড: মঙ্গলবার ৩০ Dec ২০২৫
  • / পঠিত : ৫৭ বার

জাতীয় সংসদ নির্বাচন স্বতন্ত্র প্রার্থীদের জন্য ৫৬ প্রতীকের তালিকা প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে স্বতন্ত্র প্রার্থীদের জন্য বরাদ্দযোগ্য প্রতীকের তালিকা পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এতে মোট ৫৬টি প্রতীক অন্তর্ভুক্ত করা হয়েছে, যেগুলো নিবন্ধিত রাজনৈতিক দলের সংরক্ষিত প্রতীক ব্যতীত স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অনুকূলে বরাদ্দ দেওয়া যাবে।

সোমবার (২৯ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে জারি করা এক জরুরি নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মনোনয়নপত্র দাখিলের কার্যক্রম চলমান রয়েছে। এ প্রেক্ষাপটে নিবন্ধিত রাজনৈতিক দল মনোনীত প্রার্থীর অনুকূলে সংরক্ষিত প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য বরাদ্দযোগ্য প্রতীকের তালিকা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

ইসির তালিকা অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীদের জন্য বরাদ্দযোগ্য প্রতীকের মধ্যে রয়েছে — মোটরসাইকেল, আলমিরা, ট্রাক্টর, মগ, উট, টেলিফোন, মাইক, কলস, ড্রেসিং টেবিল, ময়ূর, কলার ছড়ি, ঢেঁকি, মোবাইল ফোন, কাপ-পিরিচ, তালা, কুমির, থালা, কম্পিউটার, দালান, ঘণ্টা, ঘুড়ি, ঘোড়া, চিরুনি, চিংড়ি, জগ, জাহাজ, টর্চলাইট, টিউবওয়েল, দোতলা বাস, দোলনা, পাগড়ি, মোড়া, মোরগ, রেল ইঞ্জিন, লিচু, সেলাই মেশিন, সোফা, সিঁড়ি, পানির ট্যাপ, পালকি, ফলের ঝুড়ি, ফুটবল, সূর্যমুখী, ফুল, হরিণ, হাঁস, বক, বালতি, বেবি টেক্সি, টেবিল, বৈদ্যুতিক পাখা, টেবিল ল্যাম্প, বৈদ্যুতিক বাল্ব, টেবিল ঘড়ি, হ্যান্ডশেক, হুঁকা ও হেলিকপ্টার।নির্দেশনায় আরও বলা হয়েছে, স্বতন্ত্র প্রার্থীদের প্রতীকের তালিকা থেকে কোনো প্রতীক যদি নতুন কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের অনুকূলে সংরক্ষিত হয়, তাহলে সেটি আর স্বতন্ত্র প্রার্থীর জন্য বরাদ্দযোগ্য থাকবে না। এই নির্দেশনা অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলের সভাপতি বা সাধারণ সম্পাদকের নাম, পদবি ও ঠিকানাসহ হালনাগাদ তালিকাও নির্বাচন কমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। একইসাথে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিভাগীয় কমিশনার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা প্রশাসকদের কাছেও পাঠানো হয়েছে।

ট্যাগস :


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba