- প্রথম পাতা
- অপরাধ
- অর্থনীতি
- আইন আদালত
- আন্তর্জাতিক
- আবহাওয়া
- ইসলামী বই
- উলামায়ে দেওবন্দ
- এক্সক্লুসিভ
- কৃষি
- খেলাধুলা
- জাতীয়
- জেলা সংবাদ
- ঈশ্বরদী
- কক্সবাজার
- কিশোরগঞ্জ
- কুড়িগ্রাম
- কুমিল্লা
- কুষ্টিয়া
- খাগড়াছড়ি
- খুলনা
- গাইবান্ধা
- গাজীপুর
- গোপালগঞ্জ
- চট্টগ্রাম
- চাঁদপুর
- চাঁপাইনবাবগঞ্জ
- চুয়াডাঙ্গা
- জয়পুরহাট
- জামালপুর
- ঝালকাঠি
- ঝিনাইদহ
- টাঙ্গাইল
- ঠাকুরগাঁও
- ঢাকা
- দিনাজপুর
- নওগাঁ
- নড়াইল
- নরসিংদী
- নাটোর
- নারায়ণগঞ্জ
- নীলফামারী
- নেত্রকোনা
- নোয়াখালী
- পঞ্চগড়
- পটুয়াখালী
- পাবনা
- পিরোজপুর
- ফরিদপুর
- ফেনী
- বগুড়া
- বরগুনা
- বরিশাল
- বাগেরহাট
- বান্দরবান
- ব্রাহ্মণবাড়িয়া
- ভোলা
- ময়মনসিংহ
- মাগুরা
- মাদারীপুর
- মানিকগঞ্জ
- মুন্সীগঞ্জ
- মেহেরপুর
- মৌলভীবাজার
- যশোর
- রংপুর
- রাঙ্গামাটি
- রাজবাড়ী
- রাজশাহী
- লক্ষ্মীপুর
- লালমনিরহাট
- শরীয়তপুর
- শেরপুর
- সাতক্ষীরা
- সাতক্ষীরা
- সিরাজগঞ্জ
- সিলেট
- সুনামগঞ্জ
- হবিগঞ্জ
- তথ্যপ্রযুক্তি
- ধর্ম
- নির্বাচন
- প্রবাস
- বাংলাদেশ
- বিনোদন
- ব্যবসা-বানিজ্য
- রাজনীতি
প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশে জেএফ-১৭ বিক্রিতে আগ্রহী পাকিস্তান
- আপডেটেড: বৃহস্পতিবার ০৮ Jan ২০২৬
- / পঠিত : ১৬ বার

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার এবং জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান বিক্রির সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে পাকিস্তান। ইসলামাবাদে দুই দেশের বিমানবাহিনী প্রধানদের বৈঠকে এ বিষয়ে বিস্তারিত কথা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। রয়টার্স এক প্রতিবেদন এ তথ্য জানায়। মঙ্গলবার (৬ জানুয়ারি) প্রকাশিত আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান পাকিস্তান সফরকালে পাকিস্তান বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সঙ্গে বৈঠক করেন। সফরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি উচ্চপর্যায়ের প্রতিরক্ষা প্রতিনিধিদল তার সঙ্গে ছিল।
আইএসপিআর জানায়, বৈঠকে চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে নির্মিত মাল্টি-রোল যুদ্ধবিমান জেএফ-১৭ থান্ডার কেনার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনীর পুরোনো যুদ্ধবিমান বহরের রক্ষণাবেক্ষণ সহায়তা, আকাশ প্রতিরক্ষা রাডার ব্যবস্থা সংযোজন এবং আকাশপথে নজরদারি সক্ষমতা বৃদ্ধিতেও সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়।
পাকিস্তান বিমানবাহিনী প্রধান বাংলাদেশকে প্রশিক্ষণ সহযোগিতা, প্রাথমিক থেকে উন্নততর উড্ডয়ন প্রশিক্ষণ এবং বিশেষায়িত অ্যারোস্পেস কোর্সের মাধ্যমে সহায়তার আশ্বাস দেন। এ ছাড়া ‘সুপার মুশাক’ প্রশিক্ষণ যুদ্ধবিমান দ্রুত সরবরাহ এবং দীর্ঘমেয়াদি কারিগরি সহায়তা কাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতিও দেওয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের বিমানবাহিনী প্রধান পাকিস্তান বিমানবাহিনীর সাম্প্রতিক সামরিক সাফল্য ও আভিযানিক দক্ষতার প্রশংসা করেন এবং সেসব অভিজ্ঞতা থেকে উপকৃত হওয়ার আগ্রহ প্রকাশ করেন। প্রতিনিধিদলটি পাকিস্তান বিমানবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রশিক্ষণ কেন্দ্রও পরিদর্শন করেছে।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) একটি সূত্র বুধবার (৭ জানুয়ারি) জানায়, জেএফ-১৭ যুদ্ধবিমান কেনার বিষয়টি এখনো পর্যালোচনা পর্যায়ে রয়েছে এবং কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
বিশ্লেষকদের মতে, ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যাওয়ার পর নয়াদিল্লি ও ঢাকার সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে পাকিস্তান-বাংলাদেশ সামরিক যোগাযোগ নতুন মাত্রা পাচ্ছে। এ বৈঠক দক্ষিণ এশিয়ায় দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা গভীর হওয়ার ইঙ্গিত দিচ্ছে।
আইএসপিআর বলেছে, এই সফর পাকিস্তান ও বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেছে এবং দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারত্ব গড়ে তোলার অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন।
পাকিস্তান বর্তমানে অস্ত্র রপ্তানি বাড়ানোর কৌশল নিয়েছে। জেএফ-১৭ যুদ্ধবিমান ইতোমধ্যে আজারবাইজান ও লিবিয়ার সঙ্গে করা বড় অঙ্কের অস্ত্রচুক্তিতে অন্তর্ভুক্ত হয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সম্প্রতি বলেছেন, সামরিক সরঞ্জাম রপ্তানির সাফল্য দেশটির অর্থনীতিতে বড় পরিবর্তন আনতে পারে।
নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাজনৈতিক পরিবর্তনের এই প্রেক্ষাপটে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক কোন দিকে এগোয় তা নিয়ে আগ্রহ বাড়ছে কূটনৈতিক মহলে।

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন





















